দিমেন্তিয়া : এম. জে. বাবু - পাঠ প্রতিক্রিয়া!
বই : দিমেন্তিয়া PDF Download Unavailable লেখক : এম.জে. বাবু প্রকাশনা : গ্রন্থরাজ্য প্রকাশকাল : ২০২২ রেটিং : ৪/৫ প্রতিশোধের আগুন সম্ভবত আগুনের রঙ থেকেও গাঢ়। আসমানকে এক কথায় একটা অন্ধকার জগতের উপাখ্যান বলা যায়। একটা সাইকোর প্রতিশোধের অভিশাপ কী জগণ্য হয়ে নেমে আসে মানুষের উপর, তা নিয়েই দিমেন্তিয়া। ঢাকা শহরে এক সকালে পাওয়া গেল সাত টুকরো করা এক মেয়ের লাশ। পচে আছে লাশটা। লাশটার অবস্থা দেখেই সেখানেই পোস্ট মর্টেম করতে হয়। ভিক্টিমের অবস্থা দেখে ডাক পড়ে সিআইডি অফিসার শফীর। ভিক্টিমকে পোস্ট মর্টেমের পরে যখন আরেকবার ল্যাবে নেয়া হয় তখন জানতে পারে বেশ ভয়াবহ কিছু তথ্য। ভিক্টিমকে করা হয় অকথ্য নির্যাতন আর প্রতিটা অঙ্গ আলাদা করার সময় ভিক্টিম জীবিত ছিল। এই কেস বুঝে উঠার আগেই আরেকটা লাশ পাওয়া যায়। মোডার অপারেন্ডি একই রকম। পুলিশের টনক নড়ল এবার। বুঝতে পারল সিরিয়াল কিলিং চলছে। এভাবেই বাড়তে থাকলো লাশের সংখ্যা। পাশাপাশি বাড়ছে শফী আর দানিয়ালের উপর চাপ। তারা কি পারবে খুনিকে থামাতে? লাশের মিছিল কমাতে? জানতে হলে পড়তে হবে এম.জে. বাবুর দিমেন্তিয়া। এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ ...