Posts

Showing posts with the label মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী বই

এখন যৌবন যার - লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী | Jowbon Akhon Jar : Mawlana Zulfikar Ahmed Naskhbondi

Image
বই : এখন যৌবন যার লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী প্রকাশনী : উমেদ প্রকাশ বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা অনুবাদক : আবু মিদফা সাইফুল ইসলাম পৃষ্ঠা : 386, কভার : হার্ড কভার - ওয়াফিলাইফ ভাষা : বাংলা الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد المرسل بشيرا و نذيرا للعالمين، و على آله و صحبه و من دعا بدعوته الى يوم الدين و بعد রুহের জগৎ থেকে মানুষ এক যাত্রার সূচনা করেছে। জান্নাত তার চূড়ান্ত গন্তব্য। এ পথের পরতে পরতে মানুষকে বিপথগামী করার জন্য ঘাপটি মেরে বসে আছে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহ তাআলার সামনে শয়তানের ঘোষণা ছিল : فيما أغويتني لأقعدت لهم صراطك المستقيم ‘আপনি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছেনই, অবশ্যই অবশ্যই আমি তাদের (বিপথগামী করার) জন্য আপনার সরল পথে বসে থাকব।” সেই থেকে শয়তান এক মিশনে নেমেছে। মানুষকে সরল পথ তথা জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করার মিশন। শয়তান ও তার দোসররা প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে। মানুষই কেবল এ শয়তানী মিশন থেকে বেখবর হয়ে আছে। মানুষ ভুলে গেছে শয়তান ও শয়তানের দোসরদের সাথে তার চলমান যুদ্ধের ...