আকাশে অনেক মুখ - কেন পড়বেন? > লেখক বাদল সৈয়দ | Akashe Onek Mukh
বই:- আকাশে অনেক মুখ লেখক:- বাদল সৈয়দ জনরা:- মুক্তিযুদ্ধের গল্প সংকলন প্রকাশনী:- সুবর্ণ ব্যক্তিগত রেটিং:-[৯/১০] Review Credit : Himadri Sharma ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছি। ঈদের দিন সকালে কড়া লিকারে গলা ভেজানো শেষেই বাদল স্যারের নতুন বই ‘আকাশে অনেক মুখ’ নিয়ে বসি। লক্ষ্য ছিল বিশেষ এই দিনে টেলিভিশনে কিংবা মোবাইলে মুখ বুজে না থেকে পুরো বইটি পড়ে শেষ করব। লক্ষ্য পূরণ শেষে নিজেকে চুপিসারে অভিনন্দন জানাতে এতটুকুও বিলম্ব হয়নি আমার! যাকগে এইবারে আসি বইয়ের প্রসঙ্গে। মুক্তিযুদ্ধের গল্প দিয়ে মোড়ানো বাদল স্যারের নতুন বই- আকাশে অনেক মুখ। প্রথমেই দৃষ্টি কাড়ে বইয়ের আকর্ষণীয় প্রচ্ছদটি! চমৎকার হয়েছে প্রচ্ছদখানা। বইয়ের ভেতরের প্রোডাকশনও বেশ ভালো হয়েছে। বইটি হাতে নিলে এর পৃষ্ঠাজুড়ে যেন সুখের পরশ অনুভূত হয়! বইয়ে সর্বমোট ১৩টি গল্পের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি গল্পে মুগ্ধতার ছড়াছড়ি। প্রতিটি গল্পই শরীরে শিহরণ জাগিয়ে তোলার মতোন! অস্পষ্ট ছবিতে মুক্তিযুদ্ধকে অবলোকন করার চেষ্টায় মত্ত ছিলাম খানিকক্ষণ। গল্পগুলো পড়ে একদিকে যেমন আপ্লূত হয়েছি, কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ঠিক তেমনি গল্পগুলো একজন বা...