Posts

Showing posts with the label Orindria Ruhi

রক্তাক্ত খাম - Roktakto Kham লেখক : অলিন্দ্রিয়া রুহি বই (রিভিউ)

Image
বই : রক্তাক্ত খাম লেখক : অলিন্দ্রিয়া রুহি সম্পাদক : যাবেদ খান আবু বকর  প্রচ্ছদক : আদনান আহমেদ রিজন প্রকাশনা : বর্ণলিপি প্রকাশনী  পৃষ্ঠা : ১২৮ মূল্য : ২৫০ টাকা রেটিং : ৪.৮/৫ জনরা : রিভেঞ্জ থ্রিলার  • ভাবনাঃ একজন বিজনেসম্যান যখন মেয়ে লোভী হয়, তখন তার কামনা শীর্ষ পর্যায়ে চলে যায়। টাকার গরমে খুন করাটাও যেন পানি ভাত হয়ে যায়। অপরদিকে একটা স্বাভাবিক জীবন-যাপন করা মেয়ের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারই ভালোবাসার মানুষ তার সাথেই ছলনা করে হত্যা করে! আর তা জানার পর সেই মেয়েটির উপর হওয়া ভয়ানক অত্যাচার সহ্য করাটা কতটা কঠিন হয়ে দাঁড়ায় তা এই গল্পটি না পড়লে অনুভব করা সম্ভব না। তাছাড়া একটা মেয়েকে প্রতিশোধের নেশায় কোথা থেকে কোথায় এনে দাঁড় করায় পরিস্থিতি তা কল্পনা করাও বড্ড কঠিন! এরকম বিভিন্ন চরিত্রের চরিত্রায়নের মাধ্যমে গল্পকে আগুয়ান করা হয়েছে। শেষ অবধি কি সকল রহস্য, উত্তেজনা ধরে রাখতে সক্ষম হবে বা হয়েছে?  • পর্যালোচনাঃ গল্পটি থেকে মোটামুটি বেশ কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছি। একজন ভুল মানুষকে বিশ্বাস, ভালোবাসা যে কতটা ভয়ানক হতে পারে। তা এই গল্পটা পড়লেই বুঝা যায়। অপরদিকে প্রতিশোধের নেশা...