Posts

Showing posts with the label Shoriful Islam

আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায় : লেখকঃ শরিফুল ইসলাম | Amar Shukhera Aturghorei Mara Jay

Image
বইয়ের নামঃ "আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায়" লেখকঃ শরিফুল ইসলাম প্রথম প্রকাশঃ বইমেলা ২০২২ প্রকাশকঃ মোঃ নজরুল হায়দার প্রচ্ছদঃ জহিরুল হক অপি পৃষ্ঠাঃ ৬৪ শরিফুল ইসলাম "মৃন্ময় মৃণালিনী" এরপর, মাত্র এক বছরের মধ্যে দুটো কাব্যগ্রন্থ 'প্রেম ও দ্রোহ' এবং “আহ কবি আহ তোমার জন্যই তো লজ্জা' উপহার দেন পাঠক সমাজকে। এইবার ২০২২ সালে প্রকাশিত হলো তার ৪র্থ কাব্যগ্রন্থ "আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায়"। কবি বইটি উৎসর্গ করেছেন তার নানাজান কে😊 বইটিতে সর্বমোট ৫৫ টি কবিতা রয়েছে। বইয়ের নামটি দেখে খুব আগ্রহ ছিল বইটি পড়ে দেখব।অবশেষে পড়ার সুযোগ হলো। এইবার রিভিউ দেবার পালা 😇 তরুণ এই কবি কবিতার মাধ্যমে তার অনুভূতি গুলোকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। বেশিরভাগ কবিতার মাঝে বিদ্রোহ ফুটে উঠেছে। তার ৫৫ টি কবিতা থেকে আমার ভালো লাগা কিছু কবিতা গুলির নাম এবং কবিতা গুলি থেকে কিছু লাইন দেয়া হলোঃ 👉"সে আর ফিরবে না" পৃথিবীর সুস্থতায় তোমার আমার দেখা হলো ফের, সেই রাস্তায়, শহরের সেই পথটায়। যেখানে হয়েছিল, নিরাপদ সড়ক, কোঠার আন্দোলন। এই খানেই পড়েছিল মস্তক ফাটা মৃত আমার ...

প্রেম ও দ্রোহ by শরিফুল ইসলাম | Prem O Droh by Shoriful Islam | বাংলা কবিতার বই

Image
কাব্যগ্রন্থ: প্রেম ও দ্রোহ pdf available for hardcover লেখক: শরিফুল ইসলাম রিভিউ লেখায়: মুনতাসির নাহিয়ান রিভিউ লিখছি প্রায় এক যুগ পর। না লিখেও উপায় ছিল না।  এক তো প্রিয় কবি দ্বিতীয়ত বইটির কবিতা। আমি প্রেম ও দ্রোহের কবিতাগুলো পড়িনি,আমি খেয়েছি বলা চলে। কবিতা এমন একটি বিষয় যা সবার ভেতরে থেকে আসে না। কবিতার অনেক গুলো ক্যাটাগরি। আর কবিদের সবগুলো সব গুলো ক্যাটাগরিতেই লেখা উচিত কিন্তু একটি ক্যাটাগরি তার অনন্য হবে। শরিফুল ভাইয়ের কবিতাগুলোও ঠিক তাই। উনি সব বিষয়ে কমবেশ লিখলেও রাষ্ট্র,অনাচার বিষয়ের লেখাগুলো ভিতরে গিয়ে আঘাত করার মতন। একজন কবির স্বার্থকতা তখনি যখন সে কবিতার মাধ্যমে পাঠক সমাজের কাছে অর্থবহ বার্তা পাঠাতে পারে। শরিফ ভাই স্বার্থক,উনার প্রতিটি কবিতাই রোম দাঁড় করাবার যোগান দেয়।  প্রথমে বই কিনি নাই,ভাবলাম একটু অপেক্ষা করা যাক। পরে সবার রিভিউ দেখে তার তর সইলো না। অর্ডার করার পর হাতে পেয়েছি সন্ধ্যায়। বাসার যাওয়ার পথেই অর্ধেক পড়ে শেষ করি। এরপর বাসায় গিয়ে ভাইকে বলতেই অবাক হোন,আরেহ ভাই অর্ধেক শেষও করে ফেললেন! তিনি তখনি রিভিউ দিতে বললেও অসুস্থতার কারণে এত দেরি হলো। প্রায় অনেকদিন হলো। কব...