ইলম ও আলিমের ফজিলত : মাওলানা সাদেক কাসেমি খায়রাবাদি | Ilm O Alimer Fojilot : Mawlana Sadek Khasemi Khairabadi
বই : ইলম ও আলিমের ফজিলত লেখক : মাওলানা সাদেক কাসেমি খায়রাবাদি প্রকাশনী : দারুত তিবইয়ান বিষয় : ইসলামী জ্ঞান চর্চা পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার কভার: ইলম ও আলিমের ফজিলত ইলমে দ্বীন অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ 1) عن أنس بن مالك، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ " طلب العلم فريضة على كل مسلم . (رواه ابن ماجه والبيهقي في شعب الإيمان) অর্থ: আনাস বিন মালিক (রাজি.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরয। [১] ব্যাখ্যা: উপর্যুক্ত হাদিসে জ্ঞানার্জন ফরজ বলতে সেসকল ঈমানি ও ধর্মীয় আবশ্যকীয় জ্ঞানের কথা বলা হয়েছে, যা অর্জন করা ছাড়া কোন মুসলিমের পক্ষে আপন ঈমান, ধর্ম রক্ষা করা এবং পরকালে সফলকাম হওয়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি নওমুসলিম হলে তার উপর আবশ্যক হয়ে যায় সর্বপ্রথম তার সৃষ্টিকর্তাকে চেনা। তার প্রকৃত প্রতিপালক এবং সত্যিকার মাবুদকে জানা। তার রবের গুণাবলী কী কী? তাঁর প্রেরিত রাসূল এবং নবি কারা? ইত্যাকার বিষয় সহ অন্যান্য আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা; যে জ্ঞান...