আগাথা ক্রিস্টি "রহস্য সম্রাজী" নামে তিনি সবচে' বেশি পরিচিত - জানুন বিস্তারিত | Agatha Christie Life
গোয়েন্দা সাহিত্যাঙ্গনের একচ্ছত্র মহিলা ঔপন্যাসিক "আগাথা ক্রিস্টি।" "রহস্য সম্রাজী" নামে তিনি সবচে' বেশি পরিচিত। তাঁর সমান রহস্য উপন্যাস কোনো মহিলা তো দূরের কথা, পুরুষও লিখেননি। আশিটির উপর উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প লিখেছেন একাধারে ছয় দশক। সৃষ্টি করেছেন কালজয়ী চরিত্রদ্বয় "এরকুল পোয়ারো" ও "মিস মার্পল।" তিনিই একমাত্র লেখক, যিনি সমান্তরালে দুটি চরিত্রকে বিশ্ব নন্দিত করেছেন। তাঁকে বলা হয়ে থাকে "গোয়েন্দা উপন্যাসের জনক।" (নাকি জননী হবে!!) "কুইন অফ মিস্ট্রি" "কুইন অফ ক্রাইম" ইত্যাদি নামে। তাঁর হাত ধরেই মহিলা গোয়েন্দা পূর্ণতা পায়। এক এবং অদ্বিতীয় "মিস মার্পল।" পরবর্তিতে মিস মার্পল বিভিন্ন দেশে, বিভিন্ন যুগের মহিলা গোয়েন্দার রোল মডেল হোন। হোক সেটা প্রকাশ্যে অথবা ছায়ানুসরণ করে। মিস মার্পলের ক্ষুরধার তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তি, বিশ্লেষণ বার বার মুগ্ধ করেছে হাজারো পাঠকের মন। এবং শতাব্দীর পরও করে যাচ্ছে অবিরত। শুরু থেকেই শুরু করি মানে পরিচয় দিয়েই শুরু করি জগদ্বিখ্যাত মহিলা গোয়েন্দাকে- নাম - জেন মার্পল পদবী - মিস মার্প...