আফারীত লেখক সামিয়া খান প্রিয়া | Afarit By Samia Khan Priya | বই রিভিউ
বইয়ের নাম :- আফারীত লেখক :- সামিয়া খান প্রিয়া প্রকাশকাল :- মার্চ,২০২১ প্রকাশনী :- আলোর ঠিকানা প্রকাশনী মুদ্রিত মূল্য :- ৩৯০ টাকা প্রচ্ছদ :- সজল চৌধুরী Review Credit 💕 Taushif Ahmed Adnan ছবি : আফারীত (বই) ফ্লপ হতে আফারীত : সম্প্রতি আম্মিরার বাবা ওদুদের মৃত্যুর পর থেকে সে কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে, যা বাস্তব নাকি কল্পনার সমন্বয়ে সৃষ্ট, তা সে বুঝতে পারছে না। ক্রমাগত সেই সব বিদঘুটে ঘটনার মধ্যেও আম্মিরার একটু প্রশান্তির নাম হচ্ছে এসমাদ। নীল চোখের অতীব সুন্দর পুরুষটিকে আম্মিরা নিজের প্রফেসর হিসাবেই জানে। তবে তার আরো একটি পরিচয় রয়েছে। এসমাদ, যিনি কিনা সাধারণ কোনো ইনসান নন। তিনি স্বয়ং ইফ্রীত্বদের যুবরাজ ও ভবিষ্যৎ বাদশাহ, কিন্তু এটি আম্মিরার অজানা। এদিকে আম্মিরার পিতা ওদুদের জন্যই আফারীতরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল। এতকিছুর মধ্যে আদৌ কি এসমাদ ও আম্মিরার ভালোবাসা পূর্ণতা পাবে? যেখানে একজন ইনসান এবং আরেকজন জিন। নাকি আরশি জগতের অবয়বের বিভ্রমে হারিয়ে যাবে তাদের ভালোবাসা। চরিত্রসমূহ কাহিনির মূল চরিত্রদের মধ্যে আম্মিরা, এসমাদ, আন্দ্রেয়াজ, আনাহিতা প্রধান। ওদুদ, সিরাব, জিবরান, ...