বই জান্নাত-জাহান্নাম : লেখক ড. উমার সুলায়মান আল আশকার | Jannat Jahannam By Dr. Umar Sulaiman Al Ashkar
বই : জান্নাত-জাহান্নাম লেখক : ড. উমার সুলায়মান আল আশকার প্রকাশনী : রুহামা পাবলিকেশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার দুনিয়ার জীবন শেষে আখিরাতের প্রতিটি ধাপ পেরিয়ে কর্মফল অনুযায়ী নির্ধারিত চূড়ান্ত দুটি ঠিকানার নাম জান্নাত ও জাহান্নাম। জান্নাত অতুল নিয়ামতের আধার, যেখানে নেই কোনো কষ্ট-ক্লেশ বা উদ্বেগ-উৎকণ্ঠা। তাতে রয়েছে কেবলই সুখ-শান্তি আর আনন্দ-বিলাসের মনোরম সব ব্যবস্থা। পক্ষান্তরে জাহান্নাম ভীষণ শাস্তি ও ভয়ংকর এক স্থান, যেখানে আরামের লেশমাত্রও নেই। তাতে রয়েছে কেবলই আক্ষেপ-আর্তনাদ আর অসহনীয় কষ্ট-যন্ত্রণা। সম্পূর্ণ বিপরীত অনন্তকালের এ দুটি স্থান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন তাঁর বিশ্বাসী ও অবিশ্বাসী বান্দাদের জন্য। জান্নাত আল্লাহর আনুগত্যশীল মুমিন বান্দাদের চিরস্থায়ী আবাস; আর জাহান্নাম কাফির-মুশরিকদের চিরস্থায়ী ঠিকানা। আর মুমিনদের মাঝে যারা আল্লাহর নাফরমানির দরুন জাহান্নামে যাবে, তারাও একটা সময় মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। বস্তুত আখিরাতের সর্বশেষ এ দুটি ঠিকানা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে আমাদের জ্ঞান ও উপলব্ধি যত স্বচ্ছ হবে, তত...