ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার যে অনেকগুলো খুন করেও যে থেকে গেছে পর্দার আড়ালে!
জোডিয়াক কিলার। আমরা যারা বই পড়ি বা মুভি দেখি তাদের কাছে বেশ পরিচিত একটা নাম। সে এতটাই বিখ্যাত অথবা কুখ্যাত তাকে নিয়ে ২০০৭ সালে ডেভিড ফিঞ্চারের মত জনপ্রিয় পরিচালক বানিয়েছিলেন জোডিয়াক মুভি। মুভিটি এখনো ভীষণ জনপ্রিয়। “This is the Zodiac speaking. By the way have you cracked the last cipher I sent you? My name is…” একটা খুনী কতটা দাম্ভিক হলে খুন করার পর পুলিশের কাছে কোড করা চিঠি পাঠায়? জোডিয়াক ছিলো তেমন একজন ভয়ংকর সাইকোপ্যাথ যে পুলিশের সাথে খেলতে পছন্দ করতো। জোডিয়াক ১৯৬০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত অফিশিয়ালি পাঁচজনকে খুন করে। আনঅফিশিয়ালি বলা হয় তার খুনের সংখ্যা ৩০ এর উপরে। অফিশিয়াল হিসেবস জোডিয়াক প্রথম খুন করে ১৯৬৮ সালের ২০শে ডিসেম্বর। জোডিয়াকের প্রথম শিকার ছিলো ডেভিড আর্থার ফ্যারাডে আর বেটি লুইস জনসন নামের ১৭ এবং ১৬ বছয় বয়সী প্রেমিক প্রেমিকা। যাদের জোডিয়াক .২২ বন্দুক দিয়ে গুলি করে খুন করে। এরপর বেশ কিছু দিন জোডিয়াক চুপ ছিলো। পরের বছর ৪ জুলাই সে আবার দুই প্রেমিক প্রেমিকাকে গুলি করে। প্রেমিকা মারা গেলেও বেঁচে যায় প্রেমিক। সে জোডিয়াকের কিছুটা বর্ণনা দিতে সক্ষম হয়েছিলো। ১লা আগস্ট ১৯৬৯। তিনটা জন...