Posts

Showing posts matching the search for ভালোবাসা ও মৃত্যু

বইঃ ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস PDF BOOK Download

Image
বইয়ের নাম : ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস কৃতজ্ঞতায় : Islamhouse প্রকাশনীর নাম : বিলিভার্স ভিশন পৃষ্ঠা সংখ্যা : ৩২ (পকেট সাইজ) মুদ্রিত মূল্য : বিনামূল্যে। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস সকল প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম ঐ নবীর ওপর যার পরে আর কোনো নবী আসবেন না এবং তাঁর সাহাবী ও যারা তাঁর অনুসরণ করেছেন তাদের ওপর। অতঃপর, হে মুসলিম ভাই জেনে রাখুন, আল্লাহ সকল মানুষের ওপর দীন ইসলামে প্রবেশ করা ও তা আঁকড়ে ধরা ফরজ করে দিয়েছেন এবং ইসলাম পরিপন্থি যাবতীয় পথ থেকে সাবধান করেছেন। তিনি মুহাম্মাদ (ﷺ)-কে প্রেরণ করেছেন ইসলামের প্রতি আহবান করার জন্য। আর আল্লাহ তাআলা জানিয়েছেন, যে ব্যক্তি তাঁর অনুসরণ করবে সে হিদায়াত প্রাপ্ত হবে আর যে তাঁর থেকে বিমুখ হবে সে পথভ্রষ্ট হবে। ভ্যালেন্টাইন দিবসকে সামনে রেখে চারিদিকে যেন উজ্জ্বল লাল ও গোলাপি রং এর মেলা চলছে। কাপড়ের বিপনি বিতান গুলোতে দেখা যায় দামি ও ভারিক্কি লাল কাপড়ের সমারোহ, ফুলের দোকানে লাল গোলাপের দাম তাই চড়া, উপহারের বিভিন্ন দোকানে সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলির গায়ে গোলাপি কিংবা লাল রংয়ের সুদৃশ্য হার্টের প্রতিকৃতি দিয়ে সাজানো। অলংকার ও ঘড়ি গুলোকে উপস্...

সালাফগণের দুনিয়াবিমুখতা : মুহাম্মাদ মাহিন আলম | Salafgoner Duniabimuhkota By Muhammad Mahin Alom

Image
বই : সালাফগণের দুনিয়াবিমুখতা লেখক : মুহাম্মাদ মাহিন আলম প্রকাশনী : বিলিভার্স ভিশন পাবলিকেশন্স বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা সম্পাদক : উস্তায আব্দুল্লাহ মাহমূদ পৃষ্ঠা : 268, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789843529466, ভাষা : বাংলা ‘দুনিয়াসক্তি’ রোগের একমাত্র ওষুধ হলো, যুহদ। এর সরল অর্থ হলো, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়াবিমুখতা। যুহদ হলো ইসলামি জীবনদর্শন। একজন মুসলিম যেভাবে দুনিয়া থেকে গা বাঁচিয়ে চলে, সেটাকেই যুহদ বলে। যেভাবে জীবনধারণ করেছিলেন প্রাণের নবি , তাঁর সাহাবি ও উম্মাতের শ্রেষ্ঠ প্রজন্মের মানুষেরা। যেভাবে জীবন পরিচালনা করে মুসলিম জাতি অর্ধ পৃথিবীর কর্তা হয়েছিল সেই জীবনপদ্ধতিই হলো, যুহদ। আজকের ভোগবাদী ও বস্তুবাদী জীবনব্যবস্থায় যুহদ হলো পরিত্যক্ত। স্রোতের সঙ্গে গা ভাসিয়ে মুসলিমরাও আজ নির্যাতিত, নিষ্পেষিত ও অচ্ছুতজাতি।  এ জাতি যতদিন না তাদের নেককার পূর্বসূরি তথা সালাফে-সালিহিনের জীবনপদ্ধতিকে পুনরায় আপন করে না নিবে, ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। সেই মুক্তির পথের একটি ক্ষুদ্র নকশা এই বইটি।‘যুহদ’ বিষয়ক বেশ কিছু কিতাবাদি প্রকাশিত হয়েছে। বইগুলোর বেশির ভাগই তাহকীককৃত নয়। রাসূলুল্লাহ ...

সোনালি দুঃখ বই pdf লেখক : সুনীল গঙ্গোপাধ্যায় - Sonali Dukkho By Sunil Gangopadhyay pdf

Image
বইঃ সোনালি-দুঃখ পিডিএফ (Sonali Dukkho pdf) লেখক : সুনীল গঙ্গোপাধ্যায় বই pdf পিডিএফ ডাউনলোড ধরণ : সমকালীন উপন্যাস (পিডিএফ ডাউনলোড) পৃষ্ঠা : ৮০ পিডিএফ ফাইল সাইজ : ৪ এমবি Cover image : বইঃ সোনালি-দুঃখ পিডিএফ পৃথিবীতে ভালোবাসাই একমাত্র দুঃখ মানুষ যেখানে ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে। ওরা এক সঙ্গে পান করেছিল ভালোবাসা ও মৃত্যু । ওদের কাছে মৃত্যু আর ভালোবাসা এক। ভালোবাসায় মানুষ বরাবর একই ভুল করে। প্রেমকিরা কখনও অভিজ্ঞ হয় না। অভিজ্ঞ লোকেরা প্রেমিক হতে পারে না।                  বই থেকে নেয়া-(সুনীল গঙ্গোপাধ্যায়) “সোনালী-দুঃখ” (Sonali Dukkho) বই সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে এটা মূলত “ প্রেমকাহিনী ” , সেই রাজাদের রাজ্যজয় আর রাজা – প্রজাদের সময়কার এ কাহিনী , সত্যি কথা বলতে হবে যে আমার কাছে এই উপন্যাস চমৎকার লেগেছে । বেশকিছু চরিত্র নিয়ে এ উপন্যাস তৈরি হয়েছে , উপন্যাসে নায়ক “ত্রিস্তান” যার জন্ম দুঃখে , জীবনের উত্থান – পতনও দুঃখে এবং মৃত্যুটাও আর নায়িকা হচ্ছেন সোনালী , যার রূপের বর্ণনা করতে গেলে পৃথিবীর সব ভাষা শেষ হয়ে যাবে কিন্তু বর্ণনা শেষ হবে না ।  উ...

শ্বেত পাথরের মালা - আফিফা পারভীন|

Image
বই_শ্বেত_পাথরের_মালা। লেখক_আফিফা_পারভীন। প্রকাশনি_ছাপাখানা। প্রচ্ছদ_ফাইজা_ইসলাম। মদ্রিত_মূল‍্য_425। কাহিনি_সংক্ষেপ: জীবন নদীর মতোই গতিময়। নদীর স্রোত যেমন কারও জন্য থেমে থাকে না, তেমনই জীবনও থেমে থাকে না। সময় বয়ে যায়, জীবন এগিয়ে চলে তার চক্র পূরণ করে মৃত্যু নামক গন্তব‍্যের দিকে। অনিশ্চিত পৃথিবীতে তবুও মানুষ মায়ার সংসার সাজায়, ভালোবাসে, ভালোবাসায়। পাঠ_প্রতিক্রিয়া:                            এই বইটা আমার কাছে  একটি জীবন্ত অনুভূতির উপখ‍্যান। বইয়ের প্রতিটি লাইন আমি পড়েছি মন্ত্রমুগ্ধ হয়ে। মনে হচ্ছিল লেখক যেন শব্দ দিয়ে ছন্দ তুলছেন। অথবা শব্দগুলো হচ্ছে রং তুলি লেখক ক‍্যানভাসে মনোমুগ্ধকর কোন দৃশ্য একেঁ চলছেন। যেমন- লেখক লিখলেন- শবনম তার নামের মতোই স্বচ্ছ ও টলটলে। সে ভোরের শিশিরের মতোই স্নিগ্ধ ও নিষ্পাপ। লাইনগুলো পড়তে পড়তেই যেন আমি ছোট্ট শবনমকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম!! গল্পটা শুরু হয় ছোট্ট শবনব ও তিতাসকে দিয়ে। অসম বৈশিষ্ট্যের দুই কিশোর -কিশোরি। একদিকে তিতাস বেল ধীরস্থির ও পরিনত মনের  অন‍্যদিকে শবনম ভীষণ চঞ্চল ও ছ...

হতে চাই আল্লাহর প্রিয় বান্দা | শাইখ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী | Hote Chai Allahor Priyo Banda

Image
বই : হতে চাই আল্লাহর প্রিয় বান্দা লেখক : শাইখ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী প্রকাশনী : দারুল কারার পাবলিকেশন্স বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা সম্পাদক : ওমর ফারুক আব্দুল্লাহ পৃষ্ঠা : 48, কভার : পেপার ব্যাক ভাষা : বাংলা লাস্ট আপডেট : ২৯ : ৬ : ২০২২ ، وحده، والصلاة والسلام علي من لا نبي بعده، أما بعد. إن الحمد لله . মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, দারুল কারার পাবলিকেশন্স কে তার অশেষ কৃপায় তিনিই এগিয়ে নিয়ে যাচ্ছেন, আলহামদু লিল্লাহ। দরূদ ও সালাম অজস্র ধারায় বর্ষিত হোক মানকুল শিরোমণি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদ, তার পরিবারবর্গ, সকল সাহাবায়ে কিরামের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবীন ইসলামিক স্কলার, দাঈ, দ্বীনের একনিষ্ঠ খাদিম সম্মানিত ওস্তায় শাইখ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানীর প্রতি, তিনি তাঁর প্রণীত “হতে চাই আল্লাহর প্রিয় বান্দা" নামক বইটি “দারুল কারার পাবলিকেশন্স"-কে প্রকাশ ও প্রচারণার অনুমতি দান করেছেন। ভালোবাসা ” চারটি শব্দের গাঁথুনিতে আঁটা মহান রবের দেয়া সকলের অতি পরিচিত ও প্রিয় একটি শব্দ। একে নিয়ে কত উপাখ্যান-উপন্যাস, প্রবন্ধ নিবন্ধ, গল্প-গ...

খুশু নামাজের প্রাণ - ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ) | khushu namajer pran

Image
বই : খুশু নামাজের প্রাণ লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ) প্রকাশনী : মাকতাবাতুন নূর বিষয় : সালাত/নামায অনুবাদ: জোজন আরিফ সম্পাদক: মানযূরুল করীম পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ (হার্ড কভার বাধাই) খুশূ নামাজের প্রাণ' ইমাম ইবনে রজব হাম্বলী রহ. রচিত 'আল খুশূ ফিস সালাহ' রিসালাটির সরল ভাষান্তর। এছাড়াও এখানে তিনটি পরিশিষ্ট সংযুক্ত করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে ইমাম ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ. রচিত 'খুশূ' ও 'নিফাকী খুশূ' এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ রহ. রচিত 'নামাজে খুশূর বিধান' নামক সর্বমোট তিনটি নিবন্ধ। আলহামদুলিল্লাহ। বইটি যে কতটা মূল্যবান তা আপনারা নিশ্চয় অনুধাবন করতে পারছেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য।তার ইবাদত করাই আমাদের কতর্ব্য। ইসলামের দ্বিতীয় রুকুন হচ্ছে নামাজ। ইমানের পরেই সালাতে স্থান। আমরা সবাই তো নামাজ আদায় করি। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাদের নামাজ কি কবুল করতেছে তা আমাদেরকে জানতে হবে।মাশাআল্লাহ "খুশু নামাজের প্রাণ " বইটিতে অসাধারণ ভাবে উপস্থাপন করা হয়েছে। নামাজের ভিতর মুনাফিকির আলামত ৬টি: (১) যখ...

ধনসম্পদ ও পদমর্যাদার লোভ : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)

Image
বই : ধনসম্পদ ও পদমর্যাদার লোভ লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ) অনুবাদক : মাসউদ আলিমী পৃষ্ঠা : ১২০ পৃষ্ঠা মুদ্রিত মূল্য : ১৭৫ টাকা ধরণ : পেপারব্যাক সীরাত পাবলিকেশন উমর বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ এর স্ত্রী ফাতিমা থেকে বর্ণিত, একবার তিনি উমর বিন আব্দুল আযীয এর ঘরে প্রবেশ করেন। তখন তিনি জায়নামাযে গালে হাত চেপে বসে আছেন। চোখ দিয়ে অনবরত অশ্রু বইছে। তিনি বললেন, হে আমীরুল মুমিনীন! কোনো দুর্ঘটনা ঘটেছে? উমর বিন আব্দুল আযীয বললেন : “হে ফাতিমা! আমি উম্মাতে মুহাম্মাদীর দায়িত্ব গ্রহণ করেছি। আমি সেসব লোকদের কথা ভাবছি- যারা অভাবী ও ক্ষুধার্ত, যারা জটিল কোনো রোগে আক্রান্ত, যারা সীমাহীন দরিদ্র, যারা নিপিড়ীত মযলুম, যারা অপরিচিত বন্দী, শহরের উপকন্ঠে অবস্থানরত বৃদ্ধ ও তার পরিবারের কথা। আমি জানি কিয়ামতের দিনে আমাকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাদের বাদী হবেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার আশংকা হচ্ছে, সে সময় সে কাঠগড়ায় আমার পক্ষে শক্তিশালী কোনো দলিল থাকবে কি না! থাকলে আমি রেহাই পেতাম!” এ বলে তিনি কান্না করতে থাকেন। অন্তরের নানান ব্যাধি—যেগুলো মানুষকে মন...