Posts

Showing posts matching the search for সমকালীন উপন্যাস

সোনালি দুঃখ বই pdf লেখক : সুনীল গঙ্গোপাধ্যায় - Sonali Dukkho By Sunil Gangopadhyay pdf

Image
বইঃ সোনালি-দুঃখ পিডিএফ (Sonali Dukkho pdf) লেখক : সুনীল গঙ্গোপাধ্যায় বই pdf পিডিএফ ডাউনলোড ধরণ : সমকালীন উপন্যাস (পিডিএফ ডাউনলোড) পৃষ্ঠা : ৮০ পিডিএফ ফাইল সাইজ : ৪ এমবি Cover image : বইঃ সোনালি-দুঃখ পিডিএফ পৃথিবীতে ভালোবাসাই একমাত্র দুঃখ মানুষ যেখানে ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে। ওরা এক সঙ্গে পান করেছিল ভালোবাসা ও মৃত্যু । ওদের কাছে মৃত্যু আর ভালোবাসা এক। ভালোবাসায় মানুষ বরাবর একই ভুল করে। প্রেমকিরা কখনও অভিজ্ঞ হয় না। অভিজ্ঞ লোকেরা প্রেমিক হতে পারে না।                  বই থেকে নেয়া-(সুনীল গঙ্গোপাধ্যায়) “সোনালী-দুঃখ” (Sonali Dukkho) বই সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে এটা মূলত “ প্রেমকাহিনী ” , সেই রাজাদের রাজ্যজয় আর রাজা – প্রজাদের সময়কার এ কাহিনী , সত্যি কথা বলতে হবে যে আমার কাছে এই উপন্যাস চমৎকার লেগেছে । বেশকিছু চরিত্র নিয়ে এ উপন্যাস তৈরি হয়েছে , উপন্যাসে নায়ক “ত্রিস্তান” যার জন্ম দুঃখে , জীবনের উত্থান – পতনও দুঃখে এবং মৃত্যুটাও আর নায়িকা হচ্ছেন সোনালী , যার রূপের বর্ণনা করতে গেলে পৃথিবীর সব ভাষা শেষ হয়ে যাবে কিন্তু বর্ণনা শেষ হবে না ।  উ...

নন্দিত নরকে by হুমায়ূন আহমেদ review with pdf book

Image
বই: নন্দিত নরকে লেখক: হুমায়ূন আহমেদ ধরণ: সমকালীন উপন্যাস প্রকাশনী: খান ব্রাদার্স, দিব্য প্রকাশ(২০০৫) প্রথম প্রকাশ: ১৯৭২ পৃষ্ঠা সংখ্যা: ৭০ প্রচ্ছদ: মুহম্মদ জাফর ইকবাল, কাইয়ুম চৌধুরী, ধ্রুব এষ (তিন বার প্রচ্ছদ করা হয়েছে বইটির) মুদ্রিত মূল্য: ১২৫ টাকা (বর্তমান) নন্দিত নরকে লেখার সময় আমার বয়স উনিশ-কুড়ির বেশি নয়। এই বয়সের একজন তরুণ কি এত ভেবেচিন্তে কিছু লেখে? আমার জানা নেই- আমি শুধু জানি ঐ রাতে একটি গল্প আমার মাথায় ভর করেছিল, গল্পের চরিত্রগুলি স্পষ্ট চোখের সামনে দেখছিলাম, ওদের কথা শুনতে পাচ্ছিলাম। ভেতরে প্রচণ্ড চাপ অনুভব করছিলাম- যেভাবে ওদের দেখছি হুবহু সেইভাবে ওদের কথা বলতে হবে।" -হুমায়ূন আহমেদ। একটি ছোট উপন্যাস, গল্প বললেও ভুল হবে না- জীবনের গল্প। কত ব্যথা, কত আশা লুকিয়ে থাকে এক একটি প্রাণে! নিম্ন-মধ্যবিত্ত একটি পরিবারের কিছু মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন আর দীর্ঘশ্বাসের আখ্যান "নন্দিত নরকে"। পাঠকপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস। কাহিনী সংক্ষেপ: উত্তমপুরুষে রচিত উপন্যাস "নন্দিত নরকে"। গল্পকথক খোকা, বুদ্ধিপ্রতিবন্ধী র...

শীত নামে পাহাড়ে > লেখক আলী রেজা | Sit Name Pahare

Image
শীত নামে পাহাড়ে বইটি লেখক আলী রেজার সমকালীন উপন্যাস।  "শীত নামে পাহাড়ে" বইটিতে লেখক "আলী রেজা" সুনিপুণ শব্দের পরিপাট্য ব্যবহারের মাধ্যমে পাহাড়ি জীবনের হাসি - কান্না, আনন্দ বেদনার বহিঃপ্রকাশ করছেন। উপন্যাসের বক্তা ও মূল চরিত্র হচ্ছে শহিদ আহমেদ। শহিদ ঢাকার ছেলে, প্রতি বছর শীতেই সে পাহাড়ে যায়। পাহাড়ে তার পরিচয় হয় নানা রঙের মানুষের সাথে তাদের সাথে ঘটা নানান মজার ও আনন্দ বেদনার মূহুর্তেই লেখক তুলে ধরেছেন।  রহিম মাঝির যে কিনা পরবর্তীতে মুদি দোকান দিয়েছিল । তার একটা কথা শহিদের মনে গেঁথে গিয়েছিল, বনের মায়া কঠিন মায়া , যাকে একবার পেয়ে বসেছে তার আর নিস্তার নেই । সত্যিই বড় বিশেষত এই পার্বত্য বনের মায়া - যেখানে আঁকা - বাকা নদী , সবুজ বন , ছোট বড় পাহাড় আর শ্যামল উপত্যকা এবং তাতে ভোরের কুয়াশা , দুপুরের রোদ ও গোধূলির রঙ্গিন আলো তেমনি এক মায়াজাল সৃষ্টি করে যে , তাতে একবার যে জড়িয়ে যায় সে আর ছাড়িয়ে যেতে পারে না । যেখানেই থাক না কেন , সেই মায়াজালের অদৃশ্য সুতোর আকর্ষণে তাকে ঘুরে ফিরে আবার আসতে হয়। এই মায়ায় পড়ে আর ভালো লাগা থেকেই শহিদ বারবার নারাইছড়ীতে ফিরে আসতো।  না...

জনরা বা Genres কি? জনরা সম্পর্কে কিছু তথ্য!

Image
সাহিত্যের কোন কোন জনরা আপনি পড়তে পছন্দ করেন? 🌿বাংলা সাহিত্যের কিছু জনরাঃ ১)মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের এমন এক অধ্যায়- যাকে কোনো কিছু থেকেই বিচ্ছিন্ন করা যায় না। না যাপিত জীবনে, না মননের ক্ষেত্রে। এই অধ্যায়টিকে নিয়ে সরাসরি লেখা না হলেও কিছু উপন্যাস লেখা হয়েছে।   হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন। ওঙ্কার - আহমদ ছফা ২)আত্মজীবনীমূলক গ্রন্থ - লেখকের স্বরচিত জীবনচরিত কিংবা কোনো একজন ব্যক্তির জীবনী যেই বইয়ে তুলে ধরা হয় সেটিকে আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয়ে থাকে।  অসমাপ্ত আত্মজীবনী - শেখ মুজিবুর রহমান,  আত্মকথা- প্রমথ চৌধুরী।  ৩) থ্রিলার :- থ্রিলার সাহিত্য, চলচ্চিত্র ও টেলিভিশনের ক্ষেত্রে একটি বিস্তৃত বর্গ এবং এর অনেক উপবর্গ আছে। থ্রিলারকে চিহ্নিত ও সংজ্ঞায়িত করা যায় তাদের প্রকাশিত ভাব দিয়ে। তারা পাঠকের মধ্যে জাগিয়ে তোলে সাসপেন্স, উত্তেজনা, বিস্ময়, পূর্বাভাস এবং উৎকণ্ঠা।  রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি- মোহাম্মদ নাজিম উদ্দীন,  মিসির আলী সিরিজ - হুমায়ুন আহমেদ। ৪)বৈজ্ঞানিক কল্পকাহিনী- বিজ্ঞান কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনীবা ...

শেষ অধ্যায় নেই রিভিউ : সাদাত হোসাইন | Sesh Oddhoy Nei By Sadat Hossain

Image
শেষ অধ্যায় নেই  সাদাত হোসাইন রিভিউ লিখেছেন Shobuj Ahammed Murshalin রেটিং দিলে— ছদ্মবেশ = ৯.৫/১০ শেষ অধ্যায় নেই = ৮.৫/১০ কোন যন্ত্রণাটা সবচেয়ে বেশি তীব্র, বিষ না বিষাদের? প্রিয় লেখকের, প্রিয় সিরিজ রেজা। শেষ অধ্যায় নেই পড়ে নিজের অনুভূতিটুকু শেয়ার করছি। এবং সেই সাথে সামান্য রিভিউ।  শেষ অধ্যায় নেই, একটি থ্রিলার উপন্যাস। রেজা সিরিজের দ্বিতীয় বই এটা। প্রথম বই ছদ্মবেশ।  প্লট— (  স্পয়লার ফ্রি  )  বিখ্যাত লেখক শফিক শাহরিয়ার। বর্তমানে সে নানান সমস্যায় জর্জরিত। তৃণা নামের এক উঠতি মডেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে, নিজের স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনায় সে সম্পূর্ণ ভেঙে পড়ে। এদিকে মডেল তৃণা তাকে ব্ল্যাকমেইল করছে— তার কাছে শফিক শাহরিয়ার সেক্সটেপ আছে, এই বলে। তৃণা চাচ্ছে শাহরিয়ার তাকে বিয়ে করুক অথবা তাকে ক্যারিয়ার, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি দিয়ে সেটেল্ড করে দিক। অন্য দিকে শফিক শাহরিয়ারের স্ত্রীও এক সময় অভিনেত্রী ছিলেন। বিয়ে হবার পর অভিনয় ছেড়ে দেন। সে শফিক শাহরিয়ারকে ছেড়ে চলে গিয়ে আবার তার পুরনো জীবনে ফেরত যেতে চাচ্ছে। এবং সিনেমা জ...

বই রিভিউ | হৃদয়ে তার পায়ের ছাপ রুকসাত জাহান - Hridoye Tar Payer Sap By Ruksat Jahan

Image
বইঃ হৃদয়ে তার পায়ের ছাপ ধরনঃ সমকালীন উপন্যাস   লেখকঃ রুকসাত জাহান প্রকাশনীঃ চলন্তিকা প্রকাশকঃ রাশেদ রানা প্রচ্ছদঃ নিসা মাহ্জাবীন মলাট মূল্যঃ ২৫০/- প্রথম প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০২২.

সাতকাহন PDF এবং বই রিভিউ, লেখকঃ সমরেশ মজুমদার এর বই pdf

Image
বইয়ের নামঃ সাতকাহন।  লেখকঃ সমরেশ মজুমদার।  ধরনঃ সমকালীন উপন্যাস।  প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স লিমিটেড।  রিভিউ লিখেছেনঃ সাদিয়া আক্তার একজন সাধারণ কিশোরী মেয়ে থেকে কিভাবে অসামান্য, প্রতিবাদী, আপোষহীন এক সমৃদ্ধ নারী হয়ে ওঠে সেই গল্প নিয়েই "সাতকাহন" উপন্যাস।  লেখক পরিচিতিঃ   ------------------------- সমরেশ মজুমদার একজন বিখ্যাত ভারতীয় লেখক। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ই মার্চ। তাঁর লেখা প্রথম গল্পের নাম 'অন্যমাত্রা'। বিখ্যাত এই ঔপন্যাসিক উপন্যাসের পাশাপাশি বেশকিছু ছোটগল্প, গোয়েন্দাকাহিনী ও ভ্রমনকাহিনী লিখেন। তাঁর লেখা কয়েকটি উপন্যাস হলো _ গর্ভধারিণী, সাতকাহন, উত্তরাধিকার, কলবেলা, কালপুরুষ, মৌষলকাল, আট কুঠুরি নয় দরজা ইত্যাদি। তন্মধ্যে 'সাতকাহন' উপন্যাসটি সর্বশ্রেষ্ঠ। সমরেশ মজুমদার তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে লাভ করেন 'আনন্দ', 'আকাদেমী', 'বঙ্কিম পুরস্কার' সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার।  চরিত্র সমূহঃ ------------------ "সাতকাহন" উপন্যাসে অসংখ্য চরিত্র পাওয়া যায়। আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের নাম উল্লেখ করছি। ★দী...

জাগরণে যায় বিভাবরী : লেখিকা সুস্মিতা জাফর

Image
বই: জাগরণে যায় বিভাবরী (রিভিউ) লেখক: সুস্মিতা জাফর প্রচ্ছদ ও অলংকরণ: জারীন তাসনিম ধরন: থ্রিলার প্রকাশনী: চলন্তিকা পৃষ্ঠা সংখ্যা: ১৪৯ মলাট মূল্য: ৩৫০ টাকা

বই : সিদ্ধান্ত - ফৌজিয়া খান তামান্না - রিভিউ | Shiddhanto - Fowzia Khan Tamanna

Image
বই: সিদ্ধান্ত  লেখক: ফৌজিয়া খান তামান্না  জনরা: সমকালীন  প্রচ্ছদ: সোহেল আশরাফ প্রকাশনী: চলন্তিকা প্রথম প্রকাশ: আগস্ট ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ১৫২ মুদ্রিত মূল্য: ৩০০/- Review Credit 💕 Rafia Rahman            ❝জীবনবোধটাই বেঁচে থাকার মূলমন্ত্র।❞ জীবন বড়ই বিচিত্র। ছুটে চলায় আমাদের প্রবৃত্তি। কিছু পেয়ে গেলে আরও পাওয়ার নেশা জেঁকে ধরে। চাই, চাই করতে করতে ভুলে যাই আসলে কী চাই আমরা...            𝓜𝓸𝓷𝓮𝔂 𝓬𝓪𝓷'𝓽 𝓫𝓾𝔂 𝓱𝓪𝓹𝓹𝓲𝓷𝓮𝓼𝓼. পক্ষে বিপক্ষে বিতর্ক তো কম নয়। অর্থ-সম্পদ যদিও সর্বদা সুখ আনতে সক্ষম নয় তবুও অনেক সুখ অধরা রয়ে যায় সচ্ছলতার অভাবে। মনের সুপ্ত বহু শখ-আহ্লাদ মনের গহীনেই হারিয়ে যায়। কিন্তু এই হারিয়ে যাওয়ার কারণ কি সবসময়ই ধনসম্পদ? কখনো কি প্রিয়জনের একটুখানি যত্ন বা ভালোবাসা হতে পারে না?                ● আখ্যান — সফল একজন বিজনেসম্যান মোহাম্মদ আবু হানিফা। সম্পদের চাকচিক্য-জৌলুশে বিভোর জীবন। কিন্তু কখনসখন মনে হয় সব থাকার পরও কি আদোও সুখে আছেন? হঠাৎ স্ত্রী জুঁইয়ের স্ট্রো...

হৃদয়জ : তানিয়া শেখ (রিভিউ) Hridoyz Tania Shekh

Image
উপন্যাসের নাম: ❝হৃদয়জ❞ লেখক: তানিয়া শেখ ধরন: সমকালীন প্রকাশনী: নবকথন প্রকাশনী  প্রচ্ছদ : পরাগ ওয়াহিদ  মুদ্রিত মূল্য : ২৯৯ পৃষ্ঠা সংখ্যা : ১৬০ প্রকাশকাল: বইমেলা ২০২২ হৃদয়জ লেখক: তানিয়া শেখ 📌ফ্লাপে লেখা: শাহরিয়ার শৈশবে এতিম, তারুণ্যে হয়েছে পরান্নপুষ্টে। সমবয়সীদের মতো রঙিন চমশার ভেতর দিয়ে পৃথিবীটা দেখার সুযোগ হয়ে ওঠেনি। জীবনের রূঢ় বাস্তবতার চপেটাঘাতে বার বার সংকুচিত হয়ে উঠেছে জীবন, নত হয়েছে মাথা। উজানে ভেসে যাওয়া কচুরিপানার মতো ভাসতে থাকে জীবন! ভাসতে ভাসতে একপর্যায়ে মামাবাড়ি থেকে ঠাঁই হয় খন্দকার বাড়িতে। দুমুঠো ভাত, মাথার ওপর একটুখানি ছাদের বিনিময়ে এ বাড়ির গৃহশিক্ষক হয়। চোখে তার একটাই স্বপ্ন বড়ো হতে হবে, অনেক বড়ো। লক্ষ্য যখন গলগ্রহের জীবন থেকে পরিত্রাণের, তখনই দেখা নিজেরই মতো ভাগ্য বিড়ম্বিত এক বালিকার সাথে। খন্দকারের ভাতিজি এবং আশ্রিতা চতুর্দশী কাজরি। মেয়েটি ভারি মুখচোরা। কিন্তু এই মুখচোরা মেয়েটির প্রতি বিশেষ করুণা জাগে শাহরিয়ারের। যেই অনুভূতিকে করুণা, সহমর্মিতা বলে মনে ঠাঁই দিলো- সে জানে না, এই করুণা সময়ের আবর্তে কতটা ওপরে গিয়ে ঠেকবে। প্রভাবিত করবে তার সমগ্র জীবনটাকে।  বই ...

দুইশো তেরোর গল্প - তাসনিয়া আহমেদ | Duisho Teror Golpo

Image
বই : দুইশো তেরোর গল্প লেখক : তাসনিয়া আহমেদ প্রচ্ছদ : সানজিদা স্বর্ণা ও তাহমিদ রহমান জনরা : সমকালীন উপন্যাস ধরণ: স্ট্যান্ডার্ড সাইজ-হার্ডকাভার মলাট মূল্য : ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২৪ "বাটালি আর হাতুড়ি দিয়ে ভেঙে মেয়েটার মাথার শক্ত খুলি সরানোর পর লালচে রঙের মেনিনজেসের আবরণ দেখা গেল। পাতলা পর্দাটা সরিয়ে দিতেই বের হয়ে এল ধূসর রঙের ব্রেইন। একটু আগে যে কামিজটা মেয়েটার আব্রু রক্ষা করছিল,সেই কামিজেরই ছেঁড়া অংশ দিয়ে একটু মুছে নেয়া হলো ব্রেইনটাকে। বিষের বোতল হাতে নেয়ার সময়ও মেয়েটা বোধহয় ভাবতে পারেনি, যে মস্তিষ্ক ব্যবহার করে সে আত্মহত্যার পরিকল্পনা করেছে, সেই মস্তিষ্ক মুছে নেয়ার জন্য ব্যবহার করা হবে সেই কাপড়টাই, যেটা সে মৃত্যুর সময় পরে ছিলো। এটা আমাদের দেখা প্রথম পোস্টমর্টেম। এই মেয়েটার সারা শরীর কেটেকুটে, পরীক্ষা করে খুঁজে বের করা হবে তার মৃত্যুর কারণ। আমরা গ্যালারিতে বসে আছি। আমাদের সামনে একটু দূরেই শক্ত সিমেন্টের টেবিলের ওপর মেয়েটার মৃতদেহ রাখা। হারান ডোম আর তার সহকারী আরেকজন ডোম মিলে তার রূপবতী দেহ ব্যবচ্ছেদ করে যাচ্ছে। বুকের ঠিক মাঝখান থেকে পেট পর্যন্ত দক্ষ হাতে ছুরিটা চালিয়ে দিলো হারান...