Posts

Showing posts matching the search for সমর্পণ প্রকাশন

boi:- Hujur Hoye Hasho Keno? PDF download (হুজুর হয়ে হাসো কেন)

Image
বই : হুজুর হয়ে হাসো কেন লেখক : হুজুর হয়ে টিম প্রকাশনী : সত্যায়ন প্রকাশন বিষয় : ইসলামিক রম্য গল্প পৃষ্ঠা সংখ্যা ১২০ মূল্য : ১৭৫ ৳  রিভিউ কার্টেসি:- Mohammad Ullah একটা সময় ছিল যখন অনলাইন জগত ছিল সেকুলাঙ্গারদের কবলে, ইন্টারনেটে কেউ ইসলাম নিয়ে কথা বললে সবাই ছেঁকে ধরত। এরপর আসলো একটা সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা চাইলেন তাঁর দ্বীনের কথা অনলাইনে ছড়াক, তাই তিনি তাঁর কিছু বান্দাকে এই কাজে নিয়োজিত করলেন।  কিন্তু দেখা গেল যখন মুসলিম ভাইয়েরা বুদ্ধিমত্তার সাথে যুক্তিতর্কের মাধ্যমে সেকুলাঙ্গারদের ধরাশায়ী করতে লাগলেন তখন সেই সেকুলাঙ্গাররা কুযুক্তি আর হাসি-ঠাট্টার মাধ্যমে আলোচ্য বিষয়গুলো থেকে মানুষদের দূরে সরিয়ে নিতে লাগলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ইচ্ছায় তাঁর এমন কিছু বান্দার আবির্ভাব ঘটলো যারা সেকুলাঙ্গারদের হাসি-ঠাট্টার জবাব হাসি-ঠাট্টার মাধ্যমেই দিবে, কিন্তু দু’পক্ষের মাঝে মৌলিক কিছু পার্থক্য থাকবে। অনলাইন জগতে ‘হুজুর হয়ে’ এমনই একটি দল যারা এই কাজটি সুনিপুণভাবে করে যাওয়ার চেষ্টা করছে। সময়টা এমন এসেছে যে মিডিয়ার কল্যাণে (নাকি অকল্যাণে?) মানুষ এত নেতিবাচক বিষয় চারিদিকে দেখ...

বই : ছোটদের প্রিয় রাসূল ﷺ লেখক : তানভীর হায়দার

Image
বই : ছোটদের প্রিয় রাসূল ﷺ (রিভিউ) লেখক : তানভীর হায়দার  শারঈ সম্পাদনা : আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ  প্রকাশক : ইসমাইল হোসাইন বইটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহীম " ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।" সেই অন্তরের মালিক যিনি সেখানে তাঁর ও তাঁর রাসূলের ,তাঁর কালামের স্থান থাকাটা কি বাঞ্চণীয় নয়? কিন্তু এই স্থান হুট করে হয়ে যায় না। বৃক্ষের জন্য যেমন প্রথমে নরম মাটিতে বীজ বপন করতে হয় , ঠিক তেমনি মানব মনেও কচি বয়সেই স্রষ্টা,দ্বীন এবং রাসূলের মহ্বতের বীজ বপন করে দিতে হয়। আর এই নেক প্রচেষ্টাই করেছে সমর্পণ প্রকাশন ছোটদের প্রিয় রাসূল সা. সিরিজের রূপে। বিষয়বস্তু : বিষয়বস্তু সীরাতে রাসূল সা.। বড়দের হোক কিংবা ছোটদের , সীরাতে রাসূল সা. তো এক ও অভিন্ন। তফাৎ টা শুধু উপস্থাপনের মধ্যে । ছোট্ট সোনামনিদের জন্য গল্পের আকারে রঙিন মলাটে সীরাতে রাসূল সা. কে উপস্থাপন করা হয়েছে, ৬ টি খন্ডে। 🔯 মরুর বুকে এলেন নবি : ছোটদের প্রিয় রাসূল সা. সিরিজের প্রথম বই এটি। এতে নবীজির জন্মপূর্ব জাহেলি সময়ের বর্ণনা থেকে শুরু করে নবুয়াতি দাওয়াতের পূর্ব পর্যন্ত স্থান পেয়েছে। মোট...

কারাগারে সুবোধ : লেখক আলী আবদুল্লাহ PDF | Karagare Shubodh PDF : Ali Abdullah

Image
বই : কারাগারে সুবোধ PDF লেখক : আলী আবদুল্লাহ (Ali Abdullah) প্রকাশনী : সমর্পণ প্রকাশন (Somorpon Prokashon) সর্বশেষ আপডেট : ২২ জুন ২০২২ প্রথম প্রকাশ : ২০২১ সাল  বিষয় : অন্ধকার থেকে আলোতে এবং ইসলামি আদর্শ ও মতবাদ সম্পাদনা : শিহাব আহমেদ তুহিন গায়ের মূল্য : ২০০ টাকা কারাগারে সুবোধ একটি উপন্যাস, লিখেছেন আলী আবদুল্লাহ বইটিতে ‘ সুবোধ ’ নামের এমন একজন ছেলের গল্প যাকে তার বাবা মহামানব বানাতে চেয়েছিলেন। মানুষের ছেলেপেলে ডাক্তার হয় , ইঞ্জিনিয়ার হয়, ব্যবসায়ী হয়, চোর হয় , ডাকাত হয়; সুবোধের বাবা চেয়েছিলেন তার ছেলে মহামানব হবে। তিনি তার ছেলেকে মহামানব বানাতে, ছেলের ওপর বিভিন্ন গবেষণা চালিয়েছেন। কিন্তু বাবার মৃত্যুর পর ছেলে সত্যিকার মহাপুরুষের সন্ধান লাভ করে। তার কাছে প্রেরিত দ্বীন এর সন্ধান লাভ করে। এবং তখন থেকে সুবোধ হয়ে যায় আব্দুল্লাহ। আর ঠিক সেই মূহুর্ত থেকে সুবোধের গল্প শুরু হয়। সুবোধের প্রথম পর্ব শেষে এবার এলো দ্বিতীয় পর্ব ‘ কারাগারে সুবোধ ’। এই পর্বে ভিন্ন এক সুবোধকে আবিষ্কার করবেন পাঠক। চার দেয়ালের মাঝে কেমন কাটছে তার জীবন, কীভাবে সে বন্দী থেকেও মুক্ত জানতে হলে পড়ুন কারাগারে সুবোধ ...

boi:- Shobor O Shokor By imam IBNU Qayyum RH(বই : সবর ও শোকর)

Image
বই : সবর ও শোকর লেখক : ইমাম ইবনু কায়্যিম রাহিমাহুল্লাহ অনুবাদ: হামিদ সিরাজী প্রকাশনি : সত্যায়ন প্রকাশন  পৃষ্ঠা : ১২৮  সব মৌসুম শস্যের সোনায় গোলা ভরে তোলার নয় । কিছু মৌসুম তো পানি সিঞ্চনের; ভূমি কর্ষণের; নিখুঁত নিড়ানির ও পরিচর্যার। এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা পরীক্ষার, যখন আল্লাহ আপনাকে ঘিরে সিসি ক্যামেরা ফিট করে রাখেন। তিনি দেখতে চান, যখন আপনার ঘরে শস্যের সৌরভ নেই তখন আপনার মনোভাবটা কেমন? তিনি জানতে চান, আপনার ঈমানের অস্থি কতটা মজবুত, ধৈর্যের ত্বক কতটা টেকসই? আবার কতক মৌসুম আছে যখন সময় শস্যের সৌন্দর্যে চোখ শীতল করার; গায়ে ফসলের গন্ধ মেখে, চোখের তারায় আনন্দের ঝিলমিল নিয়ে শস্যের সোনায় গোলা ভরে তোলার। কিন্তু ফসল ঘরে তোলা শেষে যখন ক্লান্ত মানুষেরা, উড়ন্ত পাখিরা ঘুমের কোলে মাথা রাখে; রাত আর নীরবতা বাড়ার সাথে সাথে ক্রমে স্পষ্ট হয়ে উঠতে থাকে অদূরে পাহাড়ের গা বেয়ে নামা জলসংগীত, তখন আল্লাহ কী চান আমাদের কাছে? —তখন সময় তাঁর কৃতজ্ঞতার সাজদায় জমিনে মাথা রাখার। এই যে ধৈর্য আর কৃতজ্ঞতার দুটো মৌসুম—এর উঁচুনিচু পথ ধরেই আমরা রওয়ানা করেছি ওপারের মঞ্জিলে।প্রতিটি মুহুর্তে মনে রাখতে হব...

ডাবল স্ট্যান্ডার্ড ২.০ যে কারণে বইটি অবশ্যই পড়া উচিৎ! লেখক ডা. শামসুল আরেফীন | Double Standard 2.0 [Must Read Book]

Image
বইয়ের নামঃ ডাবল স্ট্যান্ডার্ড ২.০ ধরনঃ ইসলামী আদর্শ ও মতবাদ লেখকঃ ডা. শামসুল আরেফীন সম্পাদনাঃ আসিফ আদনান শারঈ' সম্পাদকঃ আবদুল্লাহ আল মাসউদ পৃষ্ঠাসজ্জাঃ আবদুল্লাহ আল মারুফ প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন প্রথম প্রকাশকালঃ ফেব্রুয়ারী২০২০ পৃষ্ঠা সংখ্যাঃ ২৯৩ মুদ্রিত মূল্যঃ ৩৯২ টাকা পার্সোনাল রেটিংঃ ১০/১০ ফ্ল্যাপঃ আমি মুসলিম পুরুষদের দোষ দিই। এই উপমহাদেশে ইসলাম আসার পর আমরা নিম্নবর্ণের হিন্দুরা তার ছায়াতলে এসেছি। বিশাল হিন্দু জনগোষ্ঠীর মাঝে মুষ্টিমেয় মুসলিম ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করেছে ঠিকই, কিন্তু পারিবারিক জীবন, সমাজ জীবনে হিন্দুয়ানি স্বভাব ছাড়তে পারিনি। বরং বংশ পরম্পরায় সেই মানসিকতা বয়ে চলেছি, শিখিয়েছি সন্তানদের। প্রজন্মে প্রজন্মে আমাদের বিধবারা বাকি জীবন শাদা শাড়ি পরেছে, কন্যা সন্তানকে নীচু নজরে দেখা হয়েছে, পণের নাম হয়েছে যৌতুক, শ্রাদ্ধের নাম হয়েছে কুলখানি-চল্লিশা, প্রতিমাপূজার জায়গা নিয়েছে মাজার বা পঞ্চপীরের। আমি একে বলি হিন্দুয়ানি ইসলাম'। যার যাঁতাকলে পিষ্ট হয়েছে আমাদের মেয়েরা। ইসলাম যে মর্যাদার, প্রশান্তির, আরামের আর সার্থকতার জীবন। নারীকে দিয়েছিল, আমাদের হিন্দুয...

বই - ডাবল স্ট্যান্ডার্ড ২.০ লেখক - ডা. শামসুল আরেফীন || double standard 2.0 book review

Image
Post ID 111553 বই - ডাবল স্ট্যান্ডার্ড ২.০ লেখক - ডা. শামসুল আরেফীন  পৃষ্ঠাসংখ্যা - ২৯৬ মুদ্রিত মূল্য - ৩৯২ টাকা  প্রকাশকাল - ফেব্রুয়ারি, ২০২০ প্রকাশক - সমর্পণ প্রকাশন।

বইয়ের নাম : কাঠগড়া (কষ্টিপাথর-৩) লেখক : ডা. শামসুল আরেফীন book review

Image
বইয়ের নাম : কাঠগড়া (কষ্টিপাথর-৩) লেখক : ডা. শামসুল আরেফীন    প্রকাশনায় : সমর্পণ প্রকাশন সম্পাদনা: ডা. রাফান আহমেদ পৃষ্ঠা : ১৭৬    মুদ্রিত মূল্য: ২৬৪ টাকা  বইয়ের ধরণ: সুন্নাহ ও বিজ্ঞান   বাইণ্ডিং : পেপারব্যাক।

বইঃ হোমো স্যাপিয়েন্স, রিটেলিং আওয়ার স্টরি। review 2 ll bookpoint24

Image
 বইঃ হোমো স্যাপিয়েন্স, রিটেলিং আওয়ার স্টরি। লেখকঃ ডাঃ রাফান আহমেদ। বিষয়ঃ বিবর্তনবাদ, বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন। পৃষ্ঠাঃ ১৮৪, (৪ কালারের হার্ডকভার) আমার মনে হয় বইয়ের আগে ডা. রাফান আহমেদ নিয়ে জানা জরুরী। নাস্তিক্য, সংশয় ইত্যাদি সেক্টরের জিজ্ঞাসার জবাবে আমরা সাধারণত দুই ধরনের তরীকা দেখতে পাই। একটি হলো সরাসরি কুরআন-হাদিস দিয়ে আর অন্যটি হলো ইল্মুল কালাম বা ধর্মের ভিত্তিতে যুক্তি ও দর্শন। আর রাফান ভাই অনুসরণ করেন তৃতীয় পন্থা।  ধর্মকে প্রশ্ন করতে যেসব উৎস বা যে ফিল্ডকে প্রামাণ্যস্বরূপ আনা হয় উনি ঠিক একই উৎস থেকে তথ্য এনে সৎ এবং স্বচ্ছ জবাব দেন। যেমন: মুসলিম কুরআন মানে। কেউ যদি কুরআনের আদেশের বিপরীতে কুরআন দিয়েই তা নাকচ করে দেখাতে পারে তাহলে কিন্তু মুসলিমদের কিছু করার থাকে না। কারণ যাকে আমরা প্রামাণ্য ধরি সেটা অন্যের জন্যও প্রামাণ্য। এই কাজটিই উনি করে যান।  বিজ্ঞান আর বিজ্ঞানবাদ এক জিনিস নয়। উনি বিজ্ঞানের পক্ষে আর বিজ্ঞানবাদের বিপক্ষে। পড়াশোনা মেডিকেল সায়েন্স নিয়ে। গবেষণার অআকখ নিয়ে গবেষণাও এক প্রকার গবেষণা। তিনি সেইজন। পাশাপাশি ইউনিভার্সিটি অভ ইডিনব...

বিপদ যখন নিয়ামাত : শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয

বইয়ের নামঃ- বিপদ যখন নিয়ামাত। লেখকবৃন্দঃ- শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয। প্রকাশনীঃ- সমর্পণ প্রকাশন। মুদ্রিত মূল্যঃ- ১২০ টাকা। কলেবরঃ- ৯২ পৃষ্টা। (পেপারব্যাক)। সংস্করণ সংখ্যাঃ- প্রথম। প্রকাশের সময়ঃ- মে, ২০১৯ বিপদ যখন নিয়ামাত বইটি মূলত বিপদ আপদের স্বরুপ আর বিপদের সময় একজন মুসলিমের আমল কীরুপ হওয়া উচিত তা নিয়ে। মানুষের জীবনে বিপদ আসে নানা রুপে। বিপদ কখনো হয় পরীক্ষা, কখনো শাস্তি আর কখনো আসে নিয়ামাত হিসেবে। আমরা বুঝবো কিভাবে বিপদটা আমাদের জন্য ভাল না মন্দ। আমরা বিপদগ্রস্ত অবস্থায় বিপদ কাটানোর জন্য কী আমল করবো? এসব প্রশ্নের জবাবই যেন এ বইতে লিপিবদ্ধ আছে। বইয়ের প্রথম ভাগে উস্তাদা শাওয়ানার কলমে উঠে এসেছে বিপদ সম্পর্কে অমোঘ বাস্তবতা। বিপদ দ্বারা আক্রান্ত আল্লাহ সবাইকেই করেন, কিন্তু কেন? যাতে আমাদের পরীক্ষা করতে পারেন। আর আমাদের উপর আপতিত সমস্ত বিপদ তো নিয়তিরই বিধান। এই আকীদাটা শক্ত করার জন্য বইতে ব্যপক চেস্টা করা হয়েছে যা বইটি পড়লেই পাঠক বুঝতে পারবেন। আমরা যেন ভরসা না হারাই। বিপদে আক্রান্ত হয়ে এমন কথা না বলি যা শাইতানের দরজা খুলে দেয়। বরং সবরের মাধ্যমে আল্লাহর দ...

তুমি ফিরবে বলে by জাকারিয়া মাসুদ ll bangla book review with pdf ebook download

Image
 ★ তুমি ফিরবে বলে ★জাকারিয়া মাসুদ ★ সমর্পণ প্রকাশন ★ পৃষ্টা সংখ্যাঃ ১৯২ ★ দামঃ ৩০% ছাড়ে ১৯৩ টাকা। __________________________________ তিনটা বই পড়ার চেয়ে একটা ভালো বই তিনবার পড়া ভালো—এরকম একটা কথা প্রায়ই শোনা যায়। কোনটা ভালো বই আর কোনটা গড়পড়তা বই সেটা একেকজন পাঠকের কাছে একেকরকম। আমার কাছে তিনবার পড়ার মতো ভালো বইয়ের সংজ্ঞা হলো, 'যে বইটা পড়ার পর মনে হয়, এটা তো আমার জন্যই লিখা হয়েছে, বইটা যেন আমার সাথে কথা বলছে।' জাকারিয়া মাসুদ ভাইয়ের 'তুমি ফিরবে বলে' বইটা পড়ার সময় মনে হয়নি কোনো বই পড়ছি। মনে হয়েছিল, একজন দ্বীনি ভাই আমাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি আমাকে দ্বীনে ফেরার আহ্বান জানাচ্ছেন। এরকম আবেগময় একটা আহ্বানের জন্য তো অপেক্ষা করছে লাখো-লাখো যুবক। আর দ্বীনদার যুবকদের মধ্যে যারা আশেপাশের যুবকদের 'স্মার্টনেস' দেখে হীনমন্যতায় ভুগছেন, বইটি তাদেরকে দেখিয়ে দিবে, 'তুমি তো তাদের চেয়েও স্মার্ট'। — আরিফুল ইসলাম। (লেখক: আর্গুমেন্টস অব আরজু, প্রদীপ্ত কুটির, চার তারা) বুক রিভিউ পর্ব সিরিজ ০২ তুমি ফিরবে বলে। তুমি ফিরবে বলে এটা শুধু একটা বই নয় ত...

Onek adhar periye by mohammad javed kaiser RH( অনেক আঁধার পেরিয়ে ) pdf

Image
বইয়ের নাম- অনেক আঁধার পেরিয়ে লেখক- মুহাম্মাদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহ শারঈ সম্পাদনা- শাইখ আহমাদুল্লাহ সম্পাদনা- আসিফ আদনান প্রকাশনী- সমর্পণ প্রকাশন মোট পৃষ্ঠা : ১৯২ বইটি পড়ার অনুভূতি শুধু এটুকুই বলব লেখাগুলো পড়েছি,ভেবেছি, কেঁদেছি নিজের উদাসীনতার কথা ভেবে। প্রত্যকেটা গল্প পড়ে মনে হয়েছে এ যে আমারই গল্প কিংবা আমার আশেপাশের মানুষগুলোর জীবনে ঘটে যাওয়া গল্প। টুকরো টুকরো গল্পগুলো শুধু গল্প নয় টুকরো টুকরো আলোও বটে। যে আলোর বিচ্ছুরণ নিজে এবং নিজের আশেপাশের অন্ধকারে থাকা মানুষগুলোকেও আলোকিত করবে।( ইনশাআল্লাহ) ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ মুহাম্মদ জাভেদ কায়সারের ইচ্ছে ছিলো অসাধারণ মৃত্যুর। গুনাহহীন,পরিস্কার আমলনামা নিয়ে নিজের রবের মুখোমুখি হতে চেয়েছিলেন তিনি। হজ্জের সফরের পর ২০১৯ এর ২৮ শে আগস্ট,মক্কায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় উচ্চস্বরে কালিমা পড়েছিলেন। মক্কাতেই তার দাফন হয়। তার খুব প্রিয় দুইটি বইয়ের নাম ছিল,"বায়তুল্লাহ'র মুসাফির" এবং বায়তুল্লাহ'র ছায়ায়।" এখন বাইতুল্লাহর মুসাফির হয়ে আছেন বায়তুল্লাহর ছায়ায়। আমরা আশা করি,মহান আল্লাহ তায়ালা তার দুয়া,তার স্বপ্ন কবুল করেছেন। লেখক জাভে...

বইঃ তারা ঝলমল। লেখকঃ আরিফুল ইসলাম। book review

Image
বইঃ তারা ঝলমল। লেখকঃ আরিফুল ইসলাম। প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন। দামঃ ২৮৮ টাকা। বই রিভিউঃ ওয়াহিদুল হাদী। (all credit to go) post I'd 111597 হ্যালো বন্ধুরা..! কেমন আছেন সবাই? আজ অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে আসলাম। প্রায় কয়েক মাস যাবত আমি কোন পোস্ট করিনি। সময়ও পায়নি আবার ভালোও লাগেনি। আজকে আপনাদের জন্য থাকছে চমৎকার একটি বইয়ের রিভিউ। আর এই সুন্দর বইয়ের রিভিউটি  লিখেছেন (বই রিভিউঃ ওয়াহিদুল হাদী। (all credit to go) তাহলে চলুন আর দেরি না করে সরাসরি বইয়ের রিভিউ চলে যাই। "কয়টা মদের নাম জানো?" অবশ্যই অনেকগুলো, সাথে ক্যাটাগরিও বলে দিতে পারবো। তিনিও হাসছেন আমিও। . ছোটবেলা থেকেই ধর্মীয় টাচে থাকার কারণে আম্মুর মুখ থেকে নবী জীবন শুনতে পেতাম। ছোটো থেকেই ধর্মের দিকে ছিলাম সিনসিয়ার। আস্তেধীরে স্কুলে খলিফাদের নিয়ে জানতে পারলাম। যতটুকু জানার ঠিক ততটুকুতে সীমাবদ্ধ ছিলাম। এরপর বিস্তৃতভাবে কোনোদিন জানা হয়নি। অন্য সাহাবীদের ব্যাপার ত দূর কী বাত! . কাজ থেকে ফেরার পথে আকাশের চাঁদ দেখতে অনেক সুন্দর লাগতো, ক্যামেরায় বন্দী করে রাখতাম। চাঁদের সেই উজ্জ্বলতা আরও বৃদ...

অনেক আঁধার পেরিয়ে : মুহাম্মদ জাভেদ কায়সার - পাঠক অনুভূতি | Onek Adhar Periye : Muhammad Javed Kaysar Books

Image
বই: অনেক আঁধার পেরিয়ে লেখক: মুহাম্মদ জাভেদ কায়সার মূল্য: ২৭৫ টাকা প্রকাশনী:সমর্পণ প্রকাশন Review Credit 💕 Khandokar Sanudullah Sanid "মুমিনদের কি সময় হয়নি- আল্লাহর স্মরণে ও যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার?" [সূরা হাদীদ, ৫৭:১৬] আচ্ছা একটা ব্যাপার বলুন তো, আমরা কি সুখী? দেশের এক প্রান্তে এক লোক বিশাল এক ডুপ্লেক্স বাড়িতে এসি চালিয়ে বসেও যেমন চিন্তার পাহাড় নিয়ে অশান্তিতে থাকে, চিন্তা করতে থাকে কিভাবে সামনের মাসে আরেকটা বাড়ি করা যায় ঠিক এমনইভাবে দেশের আরেক প্রান্তে হয়ত কোন দিনমজুর গাছের ছায়ায় বাতাসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকুরিয়া করছে যে তাকে আল্লাহ যে অবস্থানে রেখেছে তাতে সে সুখী। অথচ দেখুন ত আমরা কেবল মনে করি সুখ আছে এই টাকার মধ্যে। দিনভর আমরা এই টাকার পেছনে ছুটে বেড়াই সামান্য শান্তির খোঁজে। আজকে হাসপাতালের বেডে বা আইসিইউ তে যিনি রয়েছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন তো তিনি কেমন আছে? হয়ত সে মুচকি হাসি দিবে কিন্তু চেহারায় ফুটে উঠবে সুস্থতা লাভের আকুতি। একটু ভেবে বলুন তো আমরা মুসলিম হিসেবে কি উপার্জন করেছি আখিরাতের জন্য? আজ বা কাল অথবা পাঁচ বছর পর আপনি আমি মা...

পাঠকের চোখে 'ডাবল স্ট্যান্ডার্ড ২.০' ডা. শামসুল আরেফীন এর বই | Double Standard 2.0 Review

Image
বই : ডাবল স্ট্যান্ডার্ড ২.০ লেখক : ডা. শামসুল আরেফীন সম্পাদক : আসিফ আদনান শারঈ সম্পাদক : আবদুল্লাহ আল মাসউদ পৃষ্ঠা : ২৯৬ মূল্য : ৩৯২ টাকা বাইন্ডিং: হার্ডকাভার |অ্যাবস্ট্রাক্ট| পেট আর লজ্জাস্থানের চাহিদা পূরণে আদিপর্ব থেকেই মানবজাতির ‘লোভ’ নামক প্রথম পাপের বলি হয়েছে তারা নিজেরাই। যখন থেকে স্রষ্টার সৃষ্ট ফিতরাত বা আমাদের সহজাত প্রবৃত্তিকে ছাপিয়ে তাঁর দেয়া ফিতরাতি বিধান থেকে সরে লোভের বর্শবর্তী হয়ে আমরা আক্বলকে (মানবীয় বুদ্ধি) প্রাধান্য দিয়েছি, নিজেদের স্বার্থে ফিতরাত বিরোধী হয়ে বুদ্ধিবৃত্তির দ্বারা নিজেরাই আইন আর চলার পথ তৈরি করে নিয়েছি, তখন থেকেই শান্তি-শৃংখলার বিপরীতে উৎপত্তি ঘটেছে সংঘর্ষ আর বিশৃঙ্খলার। পূর্বেকার যুগে বিভিন্ন সভ্যতায় নারীদের অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে দমিয়ে রাখার অজস্র বর্ণনা ইতিহাসে আছে। এখনো ইউরোপ-আমেরিকাসহ আধুনিক বিশ্বে তাদের দমিয়েই রাখা হচ্ছে, তবে তা নতুন বুদ্ধিবৃত্তিক মাত্রায়। নারী স্বাধীনতা-নারী ক্ষমতায়ন-নারী সমতা- নারীশিক্ষা ইত্যাদির মতো অস্পষ্ট এবং লুকায়িত উদ্দেশ্যপ্রণোদিত বুলি দিয়ে এ যুগে চলছে নারীর সহজাত প্রবৃত্তির বিপরীতে তাদের দমনের আধুনিক পর্ব। একালে এস...

হোমো স্যাপিয়েন্স, রিটেলিং আওয়ার স্টরি। Book review ll bookpoint24

Image
বইঃ হোমো স্যাপিয়েন্স, রিটেলিং আওয়ার স্টরি। লেখকঃ ডাঃ রাফান আহমেদ। বিষয়ঃ বিবর্তনবাদ, বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। প্রকাশনীঃ সমর্পণ প্রকাশন। পৃষ্ঠাঃ ১৮৪, (৪ কালারের হার্ডকভার) আনুমানিক সাড়ে পাঁচশ মিলিয়ন বছরের কাছাকাছি সময়ে জীবজগতে এক অভুতপূর্ব ঘটনা ঘটে। এই সময়কাল ক্যামব্রিয়ান পিরিয়ড নামে পরিচিত।এই কালের শুরুতে অল্প সময়ের মাঝে বিস্ময়কর পরিমাণ প্রাণের উদ্ভব হয়,যাদের পূর্ব ফসিলের নমুনা আগের শিলাস্তরে পাওয়া যায় না! ফসিলবিদ যে. গোল্ডের-এর ভাষায়, ‘প্রাণের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ও হতবাক করে দেওয়ার মত ঘটনা হলো ক্যামব্রিয়ান বিস্ফোরণ।’ অল্প সময়ের মাঝেই মলাস্কা,আর্থ্রোপড,মেরুদন্ড সহ অধিকাংশ প্রাণি পর্ব ও বহুশ্রেণীর উৎপত্তি হয়!  ডারউইন এই ক্যামব্রিয়ান বিস্ফোরণ সম্পর্কে জানতেন। তাই ফসিলের এহেন প্রমাণ তিনি বেশ বর রকমের সমস্যা মনে করেছিলেন।ডারউইন ধারণা অনুযায়ী হঠাৎ করে জটিল প্রাণ/অঙ্গ তৈরী হয়ে যাওয়ার কথা না,ক্রমান্বয়ে খাপ খাইয়ে নেওয়া ও বদলের মাধ্যমে ধারাবাহিকভাবে জটিল প্রাণ/অঙ্গ তৈরী হওয়ার কথা।ডারউন অরিজিন অফ স্পিসিস বইতে (৬ষ্ঠ অধ্যায়) মত দিয়েছিলেন : যে কোনো জটিল অঙ্গ ক্রমান্বয়ে ,ধাপে ধাপে অল...

বিপদ যখন নিয়ামত বুক রিভিউ ২০২১ Bipod Kokhon Niamot bangla book review with pdf

Image
Post I'd 111278 বইয়ের নামঃ- বিপদ যখন নিয়ামাত। লেখকবৃন্দঃ- শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয। প্রকাশনীঃ- সমর্পণ প্রকাশন। মুদ্রিত মূল্যঃ- ১২০ টাকা। কলেবরঃ- ৯২ পৃষ্টা। (পেপারব্যাক)। সংস্করণ সংখ্যাঃ- প্রথম। প্রকাশের সময়ঃ- মে, ২০১৯. রিভিউ_______________________________ bipod kokhon Niamot বইটি মূলত বিপদ আপদের স্বরুপ আর বিপদের সময় একজন মুসলিমের আমল কীরুপ হওয়া উচিত তা নিয়ে।  মানুষের জীবনে বিপদ আসে নানা রুপে। বিপদ কখনো হয় পরীক্ষা, কখনো শাস্তি আর কখনো আসে নিয়ামাত হিসেবে। আমরা বুঝবো কিভাবে বিপদটা আমাদের জন্য ভাল না মন্দ। আমরা বিপদগ্রস্ত অবস্থায় বিপদ কাটানোর জন্য কী আমল করবো? এসব প্রশ্নের জবাবই যেন এ বইতে লিপিবদ্ধ আছে। বইয়ের প্রথম ভাগে উস্তাদা শাওয়ানার কলমে উঠে এসেছে বিপদ সম্পর্কে অমোঘ বাস্তবতা। বিপদ দ্বারা আক্রান্ত আল্লাহ সবাইকেই করেন, কিন্তু কেন? যাতে আমাদের পরীক্ষা করতে পারেন। আর আমাদের উপর আপতিত সমস্ত বিপদ তো নিয়তিরই বিধান। এই আকীদাটা শক্ত করার জন্য বইতে ব্যপক চেস্টা করা হয়েছে যা বইটি পড়লেই পাঠক বুঝতে পারবেন। আমরা যেন ভরসা না হারাই। বিপদে আক্রান্ত হয়ে এমন কথা ...

বই: মিউজিক শয়তানের সুর by শাইখ আহমাদ মূসা জিবরীল ll book review with pdf

Image
বই: মিউজিক শয়তানের সুর লেখক: শাইখ আহমাদ মূসা জিবরীল অনুবাদক: মুহাম্মাদ ইউসুফ শাহ প্রকাশনী: সমর্পণ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ৩২ পৃষ্ঠা প্রচ্ছদ মূল্য: ৪৭ টাক। রিভিউ__________________________________ শাইখ আহমাদ মূসা জিবরীল নিঃসন্দেহে একজন বিশ্বখ্যাত মাজলুম আলেম।আমেরিকায় আছেন নজরবন্দি হিসেবে।যাইহোক,তার লেখা প্রায় প্রতিটি বইই পাঠকের হৃদয় কাড়ে নিতে বাধ্য।সেরকমই একটি বই হচ্ছে  "মিউজিক শয়তানের সুর"বইটি। মিউজিক অন্তরে নিফাকের বীজ বপন করে, শিরকের বীজ বপন করে। মানুষ যখন গান-বাজনার প্রতি আগ্রহী হয়, আসক্ত হয়,তখন এটা অন্তরের মদে পরিণত হয়। একজন মানুষের গান-বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হয়, সে কুরআন-সুন্নাহ থেকে তত বেশি দূরে সরে যায়।  মিউজিক এমন এক নেশা যার ঘোরের কারণে মানুষ তার স্বীয় রবকে ভূলে যায়।যে মানুষটার গান-বাজনার প্রতি যত আসক্তি,তার দ্বীনদারিতার প্রতি ঠিক ততটাই অনীহা।এই মিউজিকের নেশায় ইসলামকে এবং কুরআনের সেই সুমধুর তেলাওয়াত শুনে মজা পায় না বইটিতে আলোচনা করা হয়েছে মিউজিকের শরয়ী হুকুমাত হিসেবে।প্রথমেই আনা হয়েছে কুরআনের দালীলকে,এরপর দালীল দেওয়া হয়েছে সুন্নাহ থেকে আর ঠিক তার পরপরই ...

সুবোধ লেখক : আলী আবদুল্লাহ PDF | Shudodh : Ali Abdullah

Image
বই : সুবোধ লেখক : আলী আবদুল্লাহ প্রকাশনী : সত্যায়ন প্রকাশন বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ পৃষ্ঠা : 150, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2018 আইএসবিএন : 97898434434128, ভাষা : বাংলা রাস্তায় রাস্তায় গ্রাফিতিতে যেই সুবোধকে দেখা যায়, তার সাথে এই সুবোধের কোনো সম্পর্ক নেই। সুবোধ অর্থ উত্তম বুদ্ধি বা জ্ঞান। আমাদের দেশের মানুষের মধ্যে এই সুবোধ আগেও ছিল। এখনো আছে। খুব পরিচিত একজনের সাথে আবার পরিচয় করিয়ে দিতে আমাদের এই সুবোধ এসেছে। আগে হয়তো সুবোধের রূপটা ভিন্ন ছিল, কিন্তু এবার সে এসেছে আব্দুল্লাহ হয়ে। কারাগার সম্পর্কিত আরো ৬টি বই PDF কারাগার থেকে বলছি  : লেখক  আল্লামা মামুনুল হক ফেরাউনের কারাগার  : লেখক  জয়নাব আল গাজালি কারাগারে রাতদিন  : লেখক  জয়নাব আল গাজালি শঙ্খনীল কারাগার  : লেখক  হুমায়ূন আহমেদ নব্য ফেরাউনের কারাগার  : লেখক  আহমদ রায়েফ মিশর আগুনের কারাগার  : লেখক  আব্দুর রাজ্জাক হেকনোভিক আ মার নাম সুব্রত রায়হান। আমার এই নাম রেখেছিলেন আমার বাবা৷ এই নামটা অবশ্য আমার কাগজে-কলমের নাম। বাবা আমাকে কখনোই পুরো নাম ধরে ...

মেঘ রোদ্দুর বৃষ্টি : লেখক রৌদ্রময়ী | Megh Roddur Bristi : Rodromoye

Image
মেঘ রোদ্দুর বৃষ্টি : লেখক পরিচিতি মেঘ রোদ্দুর বৃষ্টি মূলত একটি টীমওয়ার্ক। কয়েকজন দ্বীনি বোন মিলে বইটি প্রকাশ করেছেন। প্রকাশক নিজেই বইটি সম্পর্কে এমনটা বলেছেন, "মেঘ রোদ্দুর বৃষ্টি নিছক কোন গল্পগ্রন্থ নয়। রূপকথা কিংবা অবাস্তব কল্পনার মিশেলে তৈরি কোনো উপন্যাসও নয় এটি। এই বইতে থাকা গল্পগুলো উপলব্ধির। সমাজের আনাচে-কানাচে, মানবজীবনের চলতি স্রোতে তৈরি হওয়া ইচ্ছা, আবেগ, পাওয়া-না-পাওয়া, দুঃখ-সুখ আর সুরের সম্মিলিত প্রয়াসের নামই মেঘ রোদ্দুর বৃষ্টি। বইটিতে একঝাঁক রৌদ্রময়ীদের গল্প রয়েছে।"  বই:- মেঘ রোদ্দুর বৃষ্টি লেখক:- রৌদ্রময়ী  বইয়ের ধরন:- আত্মোপলব্ধি ধর্মী(ইসলামিক)  প্রকাশনী:- সমকালীন প্রকাশন  প্রচ্ছদ:- সমকালীন গ্রাফিক্স টীম  পৃষ্ঠা সংখ্যা:- ২১০ পৃষ্ঠা  মুদ্রিত মূল্য:- ৩০০/=  মেঘ রোদ্দুর বৃষ্টি : সংক্ষিপ্ত বিবরণ 'মেঘ রোদ্দুর বৃষ্টি' আত্মোপলব্ধিমূলক একটি বই৷ বইটিতে প্রায় ৩৩'টির মতো ছোটো-ছোটো গল্প রয়েছে এবং প্রতিটি গল্পই গ্রাম-শহরের আনাচে-কানাচেতে ঘটে যাওয়া কোনো কাহিনীকে কেন্দ্র করে লেখা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, প্রথম গল্পটির(আটপৌরে) কথা। 'আটপৌরে' গল্পটি...