ময়ূরাক্ষী book review (হিমুকে নিয়ে প্রথম উপন্যাস)
রিভিউঃ রুদ্র ফারাবীl হুমায়ূন আহমেদ তার বিশাল সাহিত্যিক জীবনে রচনা করেছেন অসংখ্য গল্প, উপন্যাস। এর মধ্যে সৃষ্টি করছেন তিনি অসংখ্য চরিত্র। কিন্তু এর মধ্যে কতগুলো চরিত্র এতই বিখ্যাত হয়েছে, সময় গড়িয়ে গেলেও পাঠকরা তাদের এখনো নিজেদের মধ্যে ধারন করে রেখেছে। এমনি এক সাড়া জাগানো চরিত্র হল ‘হিমু’। হলুদ পাঞ্জাবি, খালি পায়ের এই রহস্যময় যুবকটি সহজেই দখল করে নিতে পেরেছে এদেশের বইপিপাসী মানুষের মন। ‘ময়ূরাক্ষী’ এই হিমু চরিত্র সৃষ্টিকারী প্রথম উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমেই পাঠকরা খুঁজে পান হিমু নামের এই রহস্যময় যুবকের সন্ধান। আমি যখন এই উপন্যাসটি পড়েছি, তখন অনেক সময়ই আমার মনে হয়েছে, ইশ! আমি যদি হিমু হতে পারতাম! যদি পারতাম এরকম স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। যদি আমারও থাকতো এমন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে মানুষকে সহজেই আপন করে নেওয়ার ক্ষমতা! অর্থাৎ এই ‘হিমু’ চরিত্রটি আমাকে অনেকটাই প্রভাবিত করেছিল! যারা এখনো ‘হিমু’র সাথে পরিচিত হননি, তাদের উচিৎ অবশ্যই একবার ময়ূরাক্ষী বইটি পড়া। আমার দৃঢ় বিশ্বাস হিমু তার সম্মোহনী ক্ষমতা দ্বারা আপনাকেও সম্মোহিত করবে। ময়ূরাক্ষী হিমুকে নিয়ে হুমায়ূন আহমদের প্রথম বই। “ময়ূরাক্ষী” দ...