[pdf download] তাফসীর ফী যিলালিল কুরআন (প্রথম খন্ড) সাইয়েদ কুতুব শহীদ এর কিতাব | Tafsir Fi Jilalil Quran By Sayed Qutub Shohid
আল্লাহ তাবারকা ওয়া তায়ালার হাজার শোকর , এক সুদীর্ঘ প্রতীক্ষার পর এই শতকের ক্ষণজন্মা ইসলামী চিন্তানায়ক সাইয়েদ কুতুব শহীদ - এর বিশ্ববিখ্যাত তাফসীর ফী যিলালিল কোরআন ' - এর বাংলা অনুবাদ প্রকাশিত হলো । ৫ বছরের চাইতে কিছুটা কম সময়ের ভেতর আল্লাহ তায়ালা যুগের অন্যতম শ্রেষ্ঠ ( সর্বমোট ২২ খন্ডে সমাপ্ত ) এই তাফসীরের অনুবাদ প্রকাশনার কাজ শেষ করার যে তাওফীক আমাদের দান করেছেন তার জন্যে আমরা একান্ত বিনয়ের সাথে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা জানাই । ( প্রথম প্রকাশনা অনুষ্ঠান ৬ জানুয়ারী ৯৫ ও সমাপনী অনুষ্ঠান ১২ ই মে ২০00 ) ' ফী যিলালিল কোরআন ' ও তার প্রণেতা সাইয়েদ কুতুব শহীদ - এর পরিচয় আজকের ইসলামী বিশ্বে নতুন করে দেয়ার অবকাশ নেই । আমরা শুধু এটুকুই বলতে পারি যে , ইসলাম প্রতিষ্ঠার মহান সংগ্রামে শহীদ কুতুবের নাম যেমনি চিরস্মরণীয় হয়ে আছে , তেমনি তাঁর রচিত তাফসীর ফী যিলালিল কোরআন ও অনন্তকাল ধরে কোরআন অনুধাবনের ক্ষেত্রে একটি ' মাইলফলক ' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে । পৃথিবীর ২৫ কোটির বেশী লোক যে ভাষায় কথা বলে , যে ভাষার স্থান বিশ্ব ভাষার দরবারে পঞ্চম , সে ভাষায় কোরআনের এই সেরা তাফস...