Posts

স্যালভেশন অফ আ সেইন্ট কেন পড়বেন? - কিয়েগো হিগাশিনো | Salvation of A Saint

Image
বই : স্যালভেশন অফ আ সেইন্ট লেখক : কিয়েগো হিগাশিনো  অনুবাদ : সালমান হক পৃষ্ঠা : ৩০৪ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা প্রকাশনী : বাতিঘর প্রকাশনী Perfect crimes are crimes that are undetected, unattributed to an identifiable perpetrator, or otherwise unsolved or unsolvable as a kind of technical achievement on the part of the perpetrator. ঘটনার শুরুটা আমাদের খুবই পরিচিত। সাধারণত দাম্পত্য জীবনে অন্যতম বড় একটা পার্ট হচ্ছে সন্তান নেওয়া। আর যখনই দেখা যায় স্ত্রী সন্তান ধারণে অক্ষম তখন স্বামীর চিন্তাভাবনা থাকে দ্বিতীয় সঙ্গীর এবং একটা সময়ে সে হয়ত সিদ্ধান্ত নিয়ে ফেলে বিচ্ছেদের। ঠিক এমনই একটা ভঙ্গুর সম্পর্কের ইতি টানার আগেই খুন হয়ে গেলেন স্বামী ইয়োশিতাকা মাশিবা।  সব সন্দেহ গিয়ে পড়ল স্ত্রী মিস আয়ানে মাশিবার উপরে। কিন্তু মিস মাশিবা সেসময় ছিলেন ঘটনাস্থল থেকে কয়েকশো মাইল দূরে নিজের বাবা-মায়ের কাছে যেটার খুব শক্ত অ্যালিবাই রয়েছে তার। তাহলে প্রশ্ন একটা থেকেই যায় যে ভিক্টিমকে কফিতে বিষ প্রয়োগ করলো কে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রীতিমতো গলদঘর্ম অবস্থায় পড়ে যায় ডিটেকটিভ কুসানাগি এবং তার জুনিয়র ডিটে...

আগাথা ক্রিস্টি "রহস্য সম্রাজী" নামে তিনি সবচে' বেশি পরিচিত - জানুন বিস্তারিত | Agatha Christie Life

Image
গোয়েন্দা সাহিত্যাঙ্গনের একচ্ছত্র মহিলা ঔপন্যাসিক "আগাথা ক্রিস্টি।" "রহস্য সম্রাজী" নামে তিনি সবচে' বেশি পরিচিত। তাঁর সমান রহস্য উপন্যাস কোনো মহিলা তো দূরের কথা, পুরুষও লিখেননি। আশিটির উপর উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প লিখেছেন একাধারে ছয় দশক। সৃষ্টি করেছেন কালজয়ী চরিত্রদ্বয় "এরকুল পোয়ারো" ও "মিস মার্পল।" তিনিই একমাত্র লেখক, যিনি সমান্তরালে দুটি চরিত্রকে বিশ্ব নন্দিত করেছেন। তাঁকে বলা হয়ে থাকে "গোয়েন্দা উপন্যাসের জনক।" (নাকি জননী হবে!!) "কুইন অফ মিস্ট্রি" "কুইন অফ ক্রাইম" ইত্যাদি নামে। তাঁর হাত ধরেই মহিলা গোয়েন্দা পূর্ণতা পায়। এক এবং অদ্বিতীয় "মিস মার্পল।" পরবর্তিতে মিস মার্পল বিভিন্ন দেশে, বিভিন্ন যুগের মহিলা গোয়েন্দার রোল মডেল হোন। হোক সেটা প্রকাশ্যে অথবা ছায়ানুসরণ করে। মিস মার্পলের ক্ষুরধার তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তি, বিশ্লেষণ বার বার মুগ্ধ করেছে হাজারো পাঠকের মন। এবং শতাব্দীর পরও করে যাচ্ছে অবিরত।  শুরু থেকেই শুরু করি মানে পরিচয় দিয়েই শুরু করি জগদ্বিখ্যাত মহিলা গোয়েন্দাকে- নাম - জেন মার্পল  পদবী - মিস মার্প...

বেগ বাস্টার্ড সিরিজের ৬টি বই - লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন | Beg Bastard Series 6 Book's With Price Update

Image
দুই বাংলার জনপ্রিয়তম থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বহুল আলোচিত ও জনপ্রিয় বেগ বাস্টার্ড সিরিজ-এর এখনও পর্যন্ত প্রকাশিত ছটি থ্রিলার। বই- নেমেসিস (মুদ্রিত মূল্য ৩৪০ টাকা)  দেশের সব চাইতে জনপ্রিয় লেখক পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় নিজের অ্যাপার্টমেন্টে খুন হলেন। সন্দেহভাজন হিসাবে গ্রেফতার হল লেখকের স্ত্রী বর্ষা এবং তার বর্ষার প্রেমিক আলমকে। তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলেই আলমকে খুঁজে পায় জেফরি বেগ এবং গ্রেফতার করে। সন্দেহ করা হয় তারা একসাথে খুনটা করেছে। কেস ক্লোজ হয়ে যায় তবে একটা খটকা জেফরি বেগকে নতুন চিন্তা করতে বাধ্য করে। লেখকের ল্যাপটপ। তার ল্যাপটপকে লেখকের হাতের নাগালের বাহিরে রাখা হয়েছে অথচ সেটা তার মৃত্যুর সময় ব্যবহার করা হয়েছে। ওদিকে পক্ষাঘাতগ্রস্ত লেখকের সম্ভব নয় সেটা ব্যবহার করা। খটকা থেকে পুনরায় তদন্ত শুরু করলো জেফরি বেগ আর ঘটনা মোড় নিতে থাকলো ভিন্ন দিকে। মোহাম্মদ নাজিম উদ্দিনের বহুল আলোচিত ও জনপ্রিয় এই উপন্যাসটি বাংলা সাহিত্যে মৌলিক থ্রিলারের নতুন যুগের সূচনা করেছে। বই- কন্ট্রাক্ট (মুদ্রিত মূল্য ৪০০ টাকা)  পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল। কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার...

দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং PDF : পিটার সোয়ানসন | The Kind Worth Killing PDF Novel By Peter Swanson

Image
"দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং পিডিএফ" - পিটার সোয়ানসন // এম এস আই সোহান, আমিনা মীম প্রকাশক - গ্রন্থরাজ্য পৃষ্ঠা সংখ্যা - ২১৫ মুদ্রিত মূল্য - ৩৫০ টাকা “Truthfully, I don’t think murder is necessarily as bad as people make it out to be. Everyone dies. What difference does it make if a few bad apples get pushed along a little sooner than God intended? And your wife, for example, seems the kind worth killing.” বইটি বেশ কিছুদিন ধরেই আমার TBR লিস্টে ছিল এবং হাতে পাবার সাথেসাথেই পড়ে ফেললাম। এককথায় বলতে গেলে বইটি রোলার কোস্টার রাইড এর মতো। দারুণ একটা প্লট, ব্রিলিয়ান্ট রাইটিং স্টাইল, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং প্লট টুইস্ট - সবকিছু মিলিয়ে জমজমাট একটা প্যাকেজ। বইটা পড়ার শুরু করার পরেই আপনি বুঝতে পারবেন যে কাহিনী আপনাকে বঁড়শিতে গেঁথে ফেলেছে; একেবারে শেষ না করে আর উঠতে দেবে না।     গল্পটা বেশ ডিস্টার্বিং কিন্তু একইসাথে বেশ ইন্টারেস্টিংও বটে; উপরের কোটেশন দেখলেই বোঝা যাবে যে একটি প্রধান চরিত্র কীভাবে চিন্তা করে। কাহিনীর জায়গায় জায়গায় পাঠকের জন্য চমক রেখে দিয়েছেন লেখক, যখনই মনে হয় যে এর...

স্যালভেশন অফ আ সেইন্ট বাংলা অনুবাদ পিডিএফ | Salvation of a Saint PDF

Image
স্যালভেশন অফ আ সেইন্ট" -ঃ কিয়েগো হিগাশিনো // সালমান হক প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ৩০৪ মুদ্রিত মূল্য - ৩৫০ "Good books don't give up all their secrets at once." - Stephen King. "স্যালভেশন" অর্থাৎ পরিত্রাণ, নিস্তার, মুক্তি বা মোক্ষ লাভ করা। কে, কীভাবে, কী থেকে মুক্তি লাভ করলো সেটা নিয়েই আলোচ্য কাহিনী। বইটি শেষ করার পর এটির টাইটেল নিয়ে ভাবলে হয়তো আরও কিছু গোপন রহস্য উন্মোচিত হতে পারে। এই নামকরণ একেবারেই পারফেক্ট ও সার্থক হয়েছে। "স্যালভেশন অফ আ সেইন্ট" বইটি অরিজিনাল জাপানিজ ডিটেকটিভ গ্যালিলিও (মানাবু ইউকাওয়া) সিরিজের পঞ্চম বই, যদিও বাংলা ও ইংরেজি অনুবাদ হিসাবে এটি দ্বিতীয়। এর আগে বাংলা ও ইংরেজি অনুবাদ হয়েছে "The Devotion of Suspect X" বইটি। একটি সিরিজের বই হলেও এটি স্ট্যান্ডএলোন হিসাবে পড়া যাবে। থার্ড পার্সনে বর্ণিত "স্যালভেশন অফ আ সেইন্ট" একটি unputdownable মার্ডার মিস্ট্রি যেখানে কে খুন করেছে সেটা পাঠকের কাছে পরিষ্কার কিন্তু কীভাবে খুন করেছে সেটা জানতে বইয়ের গোয়েন্দাদের সাথে সাথে পাঠকও নাজেহাল হয়ে পড়বে। গোটা কাহিন...

কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) লেখক জোসেফ শেরিড্যান লে ফানু | Karmilla Full Translation Bangla

Image
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) লেখকঃ জোসেফ শেরিড্যান লে ফানু অনুবাদঃ লুৎফুল কায়সার  সম্পাদনাঃ মহিউল ইসলাম মিঠু  প্রচ্ছদঃ সজল চৌধুরী জনরাঃ গথিক হরর প্রকাশনীঃ বেনজিন প্রকাশন ◆কাহিনিসংক্ষেপ স্টিরিয়ার নির্জন এক জায়গায় বিরাট প্রাসাদ দুর্গে বাবার সাথে বাস করে লরা। লরার বাবা ইংরেজ হলেও জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি, তাই আর দেশে ফেরেননি। ইংল্যান্ড দেখা হয়নি লরার। খানিকটা দূরে কার্নস্টাইন গ্রাম, যেখানে এককালে বাস করতো এই অঞ্চলের শাসক 'কার্নস্টাইন বংশ। এখন আর সেই বংশের কেউ বেঁচে নেই, গ্রামটাও কোনো এক রহস্যময় কারণে একেবারেই ফাঁকা হয়ে গেছে! কেউ থাকে না ওখানে... ভয়ে! কীসের ভয়? হুট করেই ওদের বাড়িতে আগমন ঘটলো এক রহস্যময় অতিথির, লরার বয়সিই একটা মেয়ে। নাম কারমিল্লা... অপূর্ব সুন্দরী সেই মেয়েটি, যেন রূপে স্বর্গের দেবীদেরও হার মানায়। কিন্তু আসলে কে ও? কোথা থেকে এসেছে? কোথায় ওদের প্রাসাদ? এসব নিয়ে মেয়েটা কেন কিছু বলে না? জেনারেল স্পিয়েলসডর্ফের ভাতিজির রহস্যময় মৃত্যুর জন্য কে দায়ী? কাকে হন্য হয়ে লরাদের প্রাসাদের খুঁজছেন তিনি? আশেপাশের গ্রামগুলোতে কি কোনো রহস্যময় রোগ ছড়...

শীত নামে পাহাড়ে বইটি কেন পড়বেন? - আলী রেজা | Sit Name Pahare By Ali Reza Books

Image
বইঃ শীত নামে পাহাড়ে  লেখকঃ আলী রেজা ধরনঃ সমকালীন উপন্যাস বিক্রয় মূল্যঃ ২৫০/- প্রকাশনীঃ দূরবীণ  ডাকবাংলোয় পৌঁছে দেখলাম, আপ্রুমা বারান্দায় দাড়িয়ে। বললাম, 'আহা! একদম ভুলে গিয়েছিলাম। কতক্ষণ এসেছ?' বলে দরজা খুলে ভিতরে গিয়ে ক্যামেরা রাখলাম। হাত-মুখ ধুয়ে যখন বারান্দায় এসে বসলাম তখন। বেলা আর বিশেষ অবশিষ্ট ছিল না। গোধূলির সোনালী আলো পড়েছে। বারান্দায়। আপ্রুমা কাঠের রেলিংয়ে ঠেস দিয়ে দাড়িয়েছিল। গায়ে তার জীর্ণ একটা মামারাউজি (ব্লাউজ)। বেলা শেষের স্নিগ্ধ আলোতে লক্ষ্য করলাম, তার তের-চৌদ্দ বছরের তরুণ লতানো দেহে যৌবন আসছে ধীরে, জীর্ণ কাপড়ের আবরণে তার আভাষ সুস্পষ্ট। কিন্তু বাঙালি মেয়েদের মত সেদিকে তেমন বড় একটা সতর্কতা নেই। তার মুখখানা বড় সরল, বড় মিষ্টি ও লাবণ্যময় । সেখানে শুধই তারুণ্য; যৌবনের আভাস প্রকাশ পায়নি এখনো। উঠে গিয়ে তাকে টেনে এনে হাতলে বসালাম এবং নিজে ভাঙ্গা ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসে বললাম, 'অনেকক্ষণ হয় এসেছ বোধহয়, না?' আপ্রুমা মাথা নেড়ে জানাল, “হ্যাঁ।” বললাম, 'আজ তো আর বেলা নেই, অন্যদিন ছবি আঁকা যাবে। আজ গল্প করা যাক, কি বল?? আমিই প্রথম শুরু ক...