boi:- Rater Adhare Provur Shannidhe (রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে)
বইঃ রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে লেখকঃ শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানি অনুবাদঃ আব্দুল আহাদ তাওহীদ প্রকাশনীঃ আয়ান প্রকাশন মুদ্রিত মূল্যঃ ২৪০/- পৃষ্ঠাঃ ১৪৪ বাইন্ডিং- পেপারব্যাক লিখেছেঃ মোহাম্মদ এমদাদুল্লাহ তাহফিম( review all credit) ____________________________________________ রাতের আধাঁর সময়টা এমন, যখন চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে। অন্ধকারে আচ্ছন্ন রাতে কিছু মানুষ প্রবৃত্তির দাসত্বের শৃঙ্খলে ফেঁসে যায়, আর কিছু মানুষ খুঁজে ফিরে সান্নিধ্যের আশা। সেই সান্নিধ্য মহান রব্বে কারীমের। রাতের সেই আধাঁরে নির্ঘুম রজনী কাটায় কেবল মহান রবের স্তুতি প্রশংসায় আর আত্নসমালোচনায়। ঠিক যে কাজটির জন্যে আল্লাহ তা'য়ালা সর্বকালের শ্রেষ্ঠ মানবকে আদেশ করেছিলেন, 'হে চাদর আবৃত' সম্বোধন করে। রাসুল স. গোটা জীবন সে আদেশের প্রতিফলন দেখিয়েছেন, নিজের 'পা মোবারাক' ফুলে ফেঁপে উঠলেও মহান আল্লাহর সে আদেশে কোনরুপ ত্রুটি করেন নি। সেই নবীর উম্মত আমরা। নসীবে সর্বশ্রেষ্ঠ উম্মতের তকমা জুটলেও কাজে কর্মে তার নেই বিন্দুমাত্র প্রতিফলন। রাত্রি জাগরণের প্রকৃত উসুল-আদব ও উদ্দ্যেশ্য আমরাও ভুলে রাত্রি জাগরণ করি ...