Posts

Showing posts matching the search for তাফসীর

[pdf download] তাফসীর ফী যিলালিল কুরআন (প্রথম খন্ড) সাইয়েদ কুতুব শহীদ এর কিতাব | Tafsir Fi Jilalil Quran By Sayed Qutub Shohid

Image
আল্লাহ তাবারকা ওয়া তায়ালার হাজার শোকর , এক সুদীর্ঘ প্রতীক্ষার পর এই শতকের ক্ষণজন্মা ইসলামী চিন্তানায়ক সাইয়েদ কুতুব শহীদ - এর বিশ্ববিখ্যাত তাফসীর ফী যিলালিল কোরআন ' - এর বাংলা অনুবাদ প্রকাশিত হলো । ৫ বছরের চাইতে কিছুটা কম সময়ের ভেতর আল্লাহ তায়ালা যুগের অন্যতম শ্রেষ্ঠ ( সর্বমোট ২২ খন্ডে সমাপ্ত ) এই তাফসীরের অনুবাদ  প্রকাশনার কাজ শেষ করার যে তাওফীক আমাদের দান করেছেন তার জন্যে আমরা একান্ত বিনয়ের সাথে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা জানাই । ( প্রথম প্রকাশনা অনুষ্ঠান ৬ জানুয়ারী ৯৫ ও সমাপনী অনুষ্ঠান ১২ ই মে ২০00 ) ' ফী যিলালিল কোরআন ' ও তার প্রণেতা সাইয়েদ কুতুব শহীদ - এর পরিচয় আজকের ইসলামী বিশ্বে নতুন করে দেয়ার অবকাশ নেই । আমরা শুধু এটুকুই বলতে পারি যে , ইসলাম প্রতিষ্ঠার মহান সংগ্রামে শহীদ কুতুবের নাম যেমনি চিরস্মরণীয় হয়ে আছে , তেমনি তাঁর রচিত তাফসীর ফী যিলালিল কোরআন ও অনন্তকাল ধরে কোরআন অনুধাবনের ক্ষেত্রে একটি ' মাইলফলক ' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে । পৃথিবীর ২৫ কোটির বেশী লোক যে ভাষায় কথা বলে , যে ভাষার স্থান বিশ্ব ভাষার দরবারে পঞ্চম , সে ভাষায় কোরআনের এই সেরা তাফস...

শব্দে শব্দে আল কুরআন PDF (১-১৪ খন্ড) | Quran Word By Word Bangla

Image
কুরআন মাজীদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। কিয়ামত পর্যন্ত যতাে মানুষের আগমন পৃথিবীতে ঘটবে সকলের জন্য এ কিতাবের বিধানই অনুসরণীয়। তাই সকল মানুষ যাতে এ কুরআনকে বুঝতে পারে সেজন্য যেসব ভাষার প্রচলন পৃথিবীতে রয়েছে সেসব ভাষায় এ কিতাবের অনুবাদ হওয়া প্রয়ােজন। শব্দে শব্দে আল কুরআন pdf download মহান আল্লাহ কুরআন মাজীদকে মানুষের জন্য সহজবােধ্য করে নাযিল করেছেন। আল্লাহ তা'আলা ইরশাদ করেন ولقد يسرنا القران للذكر فهل من مدکر “আর আমি নিশ্চয় কুরআন মাজীদকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, আছে কি কোনাে উপদেশ গ্রহণকারী ?”-সূরা আল ক্বামার ঃ ১৭ সুতরাং কুরআন মাজীদকে গিলাফে বন্দী করে সম্মানের সাথে তাকের উপর না রেখে বরং তাকে গণমানুষের সামনে সম্ভাব্য সকল উপায়ে তুলে ধরে তদনুযায়ী ব্যক্তি, সমাজ ও জাতি গঠন করার মধ্যেই নিহিত রয়েছে মানব জাতির সার্বিক কল্যাণ। এ পর্যন্ত অনেক ভাষায় এর অনুবাদ হয়েছে। বাংলা ভাষায়ও এর বেশ কিছু অনুবাদ রয়েছে। তারপরও আধুনিক শিক্ষিতজনদের চাহিদা ও দাবির প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রকাশনী এ মহান উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে গ্রন্থের কলেবর বৃদ্ধির প্রতি লক্ষ্য না করে প...

বইঃ তিনি আবার আসবেন লেখকঃ রাজিব হাসান

Image
বইঃ  তিনি আবার আসবেন  লেখকঃ রাজিব হাসান ||ঈসা আলাইহিস সালামকে কি শূলে চড়ানো হয়েছিল?|| না। এটা ইহুদীদের বিশ্বাস যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। তাদের অন্ধ সহচর খ্রিস্টানরাও তাদের গলায় সুর মিলিয়ে কোরাস গায়। তারা উভয়েই বিশ্বাস করে তারা তাঁকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে।  কিন্তু বাস্তবতা হলো তারা তাঁকে শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। তাদেরকে আসলে ধাঁধায় ফেলা হয়েছিল। আল্লাহ তাআলা তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন। ঘটনা এই যে, তদ্বকালীন শাসক ছিল কাফির। ইমাম ইবন কাসীর রাহিমাহুল্লাহ যে বর্ণনা নিয়ে এসেছেন তাতে বলা হয়েছে, সে দামেস্কের বাদশাহ ছিলো। তারকাপূজা করতো।(২)  ইহুদীরা ঈসা আলাইহিস সালাম-এর বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলে উক্ত শাসকের কানভারী করে। সে বিনা বাপের সন্তান, ফাসাদ সৃষ্টিকারী, জনগণকে বিপথে নিয়ে যাচ্ছে, জনগণের মধ্যে বিদ্রোহের আগুন প্রজ্জ্বলিত করছে –এসব বলে শাসকের কানভারী করে। শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শূলিতে চড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তার নির্দেশে একটি ইহুদীদল ঈসা আলাইহিস সালাম-এর ঘর ঘেরাও করলে তিনি স্বীয় ভক্ত অনুচরগণকে ...

the life history of Abul Hasan Ali Nadwi with all books in bangla pdf(আবুল হাসান আলী নাদভী কর্তৃক রচিত ইসলামী PDF বই ডাউনলোড)

Image
the life history of Abul Hasan Ali Nadwi with  all books in bangla pdf(আবুল হাসান আলী নাদভী কর্তৃক রচিত ইসলামী  PDF বই ডাউনলোড) ✍লেখক পরিচিতি_______________________ আবুল হাসান আলী আল হাসানী আন নাদভী (উর্দু: سیّد ابوالحسن علی حسنی ندوی) (ডিসেম্বর ৫, ১৯১৩ - ডিসেম্বর ৩১, ১৯৯৯ )তিনি বিংশ শতাব্দীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ইসলামিক চিন্তাবিদ, ঐতিহাসিক, লেখক এবং পন্ডিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ভাষায় ৫০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি "আলী মিয়াঁ" নামেও পরিচিত। জন্ম ও শৈশবকাল তিনি ১৯১৩ খ্রীস্টাব্দের ৫ ডিসেম্বর ভারতের রায়বেরেলি নামক স্থানে জন্মগ্রহণ করেন।  তাঁর বাবার নাম আবদুল হাই এবং মাতার নাম খায়রুন্নেসা। তারঁ পিতা-মাতা উভয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি হাসান রাযিআল্লাহু আনহুর বংশধর ছিলেন। ১৯২৩ খ্রীস্টাব্দে মাত্র ১০ বছরেরও কম বয়সে তিনি পিতৃহারা হন। এমতাবস্থায় বড় ভাই মাওলানা আব্দুল আলী আল হাসানী এবং মা খাইরুন নিসা তাঁর শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন। শৈশবে মায়ের কাছেই আলী মিয়াঁ কোরআন, আরবি ও উর্দূ ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। আলী মিয়াঁ ১৯২৪ খ...