Posts

Showing posts matching the search for পরকাল ও জান্নাত জাহান্নাম

বই জান্নাত-জাহান্নাম : লেখক ড. উমার সুলায়মান আল আশকার | Jannat Jahannam By Dr. Umar Sulaiman Al Ashkar

Image
বই : জান্নাত-জাহান্নাম লেখক : ড. উমার সুলায়মান আল আশকার প্রকাশনী : রুহামা পাবলিকেশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার দুনিয়ার জীবন শেষে আখিরাতের প্রতিটি ধাপ পেরিয়ে কর্মফল অনুযায়ী নির্ধারিত চূড়ান্ত দুটি ঠিকানার নাম জান্নাত ও জাহান্নাম। জান্নাত অতুল নিয়ামতের আধার, যেখানে নেই কোনো কষ্ট-ক্লেশ বা উদ্বেগ-উৎকণ্ঠা। তাতে রয়েছে কেবলই সুখ-শান্তি আর আনন্দ-বিলাসের মনোরম সব ব্যবস্থা। পক্ষান্তরে জাহান্নাম ভীষণ শাস্তি ও ভয়ংকর এক স্থান, যেখানে আরামের লেশমাত্রও নেই। তাতে রয়েছে কেবলই আক্ষেপ-আর্তনাদ আর অসহনীয় কষ্ট-যন্ত্রণা। সম্পূর্ণ বিপরীত অনন্তকালের এ দুটি স্থান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন তাঁর বিশ্বাসী ও অবিশ্বাসী বান্দাদের জন্য। জান্নাত আল্লাহর আনুগত্যশীল মুমিন বান্দাদের চিরস্থায়ী আবাস; আর জাহান্নাম কাফির-মুশরিকদের চিরস্থায়ী ঠিকানা। আর মুমিনদের মাঝে যারা আল্লাহর নাফরমানির দরুন জাহান্নামে যাবে, তারাও একটা সময় মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে।  বস্তুত আখিরাতের সর্বশেষ এ দুটি ঠিকানা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে আমাদের জ্ঞান ও উপলব্ধি যত স্বচ্ছ হবে, তত...

জান্নাতে একদিন : লেখক ড. মুস্তফা হুসনি | Jannate Akdin : Dr. Mustafa Hushni

Image
বই : জান্নাতে একদিন লেখক : ড. মুস্তফা হুসনি প্রকাশনী : রুহামা পাবলিকেশন  [ click for more ] বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম অনুবাদক : আমীমুল ইহসান পৃষ্ঠা : 132, কভার : পেপার ব্যাক ভাষা : বাংলা রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত "জান্নাতে একদিন" বইটির লেখক : ড. মুস্তফা হুসনি, চমৎকার এই বইটিতে পরকাল ও জান্নাত-জাহান্নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লেখক ড. মুস্তফা হুসনি জান্নাত কে স্বপ্নে কল্পনা করেছেন।  "জান্নাতে একদিন" প্রথম প্রকাশিত হয় ১৬ জুন ২০২২ এ। চমৎকার এই বইটির অনুবাদক হলেন আমীমুল ইহসান পৃষ্ঠা সংখ্যা ১৩২ এবং ১২১ টাকায় "জান্নাতে একদিন" বইটির পেপার ব্যাক সংগ্রহ করা যাবে। যখনই একটু সুযোগ পাই, কল্পনার পাখায় ভর করে উড়ে যাই স্বপ্নের জান্নাতে–একটি আলো-ঝলমলে দিন কাটাব বলে। জান্নাত সুখ ও ও সমৃদ্ধির এক অনন্ত কানন, যেখানে আমি খুঁজে পাব হারিয়ে যাওয়া প্রিয়জন—যাদের বিরহে বিষণ্নতায় ছেয়ে ছিল আমার দুনিয়ার জীবন। পৃথিবীতে কত কিছু পাইনি আমি; পূরণ হয়নি কত স্বপ্ন—কত প্রত্যাশা। কত মধুর তামান্না পুঁতে রেখেছি হৃদয়ের সবুজ আঙিনায়। এখানে এই ধূসর দুনিয়ায় ...

জান্নাত-জাহান্নাম : ড. ওমর সুলাইমান আল-আশকার | Jannat Jahannam : Dr. Omor Sulaiman Al-Askar

Image
বই : জান্নাত-জাহান্নাম লেখক : ড. ওমর সুলাইমান আল-আশকার প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম অনুবাদক : উস্তায আকরাম হোসাইন সম্পাদক : মুফতি আবুল হাসানাত কাসিম, মুফতি সারোয়ার হুসাইন পৃষ্ঠা : 336, কভার : হার্ড কভার ভাষা : বাংলা জান্নাত এমন এক শান্তিসুখের চিরস্থায়ী নিবাস, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। সেখানে জীবন আছে, মৃত্যু নেই। যৌবন আছে, বার্ধক্য নেই। এমন সব নিয়ামত রয়েছে সেখানে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ও কখনো কল্পনা করেনি। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তিভোগের এমন এক আবাস, যার কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। শাস্তির ভয়াবহতায় মানুষ সেখানে মরে যেতে চাইবে। মৃত্যুকে সেখানে সবার সামনে জবাই করা হবে। তাই চাইলেও কেউ আর মরে যেতে পারবে না।  জাহান্নামের শাস্তি এতটাই প্রলয়ংকরী যে, এর বর্ণনা শুনলেও অন্তরাত্মা কেঁপে ওঠে।জান্নাত-জাহান্নামের স্বরূপ না জানলে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারব না। তাই জান্নাতের অফুরন্ত নিয়ামত আর জাহান্নামের প্রচণ্ড ভয়াবহতার বিস্তারিত বিবরণ নিয়ে আমাদের এবারের আয়োজন—‘জান্নাত-জাহান্ন...

জান্নাত-জাহান্নাম : ড. ওমর সুলাইমান আল-আশকার | Jannat Jahannam

Image
জান্নাত-জাহান্নাম লেখক : ড. ওমর সুলাইমান আল-আশকার প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম অনুবাদক : উস্তায আকরাম হোসাইন সম্পাদক : মুফতি আবুল হাসানাত কাসিম, মুফতি সারোয়ার হুসাইন পৃষ্ঠা : 336, কভার : হার্ড কভার ভাষা : বাংলা জান্নাত এমন এক শান্তিসুখের চিরস্থায়ী নিবাস, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। সেখানে জীবন আছে, মৃত্যু নেই। যৌবন আছে, বার্ধক্য নেই। এমন সব নিয়ামত রয়েছে সেখানে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ও কখনো কল্পনা করেনি। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তিভোগের এমন এক আবাস, যার কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। শাস্তির ভয়াবহতায় মানুষ সেখানে মরে যেতে চাইবে। মৃত্যুকে সেখানে সবার সামনে জবাই করা হবে। তাই চাইলেও কেউ আর মরে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি এতটাই প্রলয়ংকরী যে, এর বর্ণনা শুনলেও অন্তরাত্মা কেঁপে ওঠে। জান্নাত-জাহান্নামের স্বরূপ না জানলে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারব না। তাই জান্নাতের অফুরন্ত নিয়ামত আর জাহান্নামের প্রচণ্ড ভয়াবহতার বিস্তারিত বিবরণ নিয়ে আমাদের এবারের আয়োজন—‘জান্নাত-জাহান্নাম ’।...

জান্নাত জাহান্নাম - পরকালের শেষ ঠিকানা : উমর সুলাইমান আল আশকার | Jannat Jahannam By Omor Sulaiman Al-Askar

Image
দুনিয়ার ধোঁকাময় জীবনের পরিসমাপ্তি ঘটার পর, আখিরাতের ঘাটিসমূহ পার হওয়ার পর, নিজ নিজ কর্মফল অনুযায়ী মানুষ সর্বশেষ যে আবাসে পৌঁছবে সে আবাসের নামই জান্নাত ও জাহান্নাম।  যাদের দুনিয়ার কর্মজীবন ভালো হবে, আল্লাহর ইচ্ছামাফিক হবে, তাঁরা লাভ করবে চিরসুখের স্থান জান্নাত। আর যাদের কর্মজীবন আল্লাহর অসন্তুষ্টির দিকে প্রবাহিত হবে, তাঁরা হবে জাহান্নামী। জাহান্নাম এমন স্থান যেখানে সুখের ছিটেফোঁটাও থাকবে না! আসতাগফিরুল্লাহ। কেমন হবে কর্মফল ভোগ করার সে স্থান দুটি?কেমন সেগুলোর আরাম-আয়েশ বা দুঃখ-কষ্ট? আল্লাহর প্রেরিত ওয়াহি আর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের আলোকে আমরা সেগুলোর কিছু কিছু জানতে পারি। কিন্তু এর বেশিরভাগই আমাদের অজানা। আল্লাহ বলেছেন, "কোনো চোখ তা কখনো দেখেনি, কোনো কান তা কখনো শোনেনি, কোনো কল্পনাও কখনো সে পর্যন্ত পৌঁছুতে পারেনি।"  আল্লাহ তাআ'লা দুনিয়াতে আমাদের যতটুকু জানিয়েছেন ততটুকুই কম কিসে? যাঁরা বর্ণনাগুলো পড়েছে, হৃদয় থেকে অনুধাবন করেছে তাঁরা পরিবর্তন হয়েছেই। তাই চলুন না, আমরাও জেনে আসি পরকালীন জীবনের সেই স্থান দুটো সম্পর্কে।  ড. উমর সুলাইমান আল-আশকার রহ. ...

অনন্ত জীবনের পথে : মাওলানা তারিক জামিল - রিভিউ | Ananto Jiboner Pothe Boi

Image
এক নজরে বইটিঃ- বই:পরকাল- অনন্ত জীবনের পথে  মূল: মাওলানা তারিক জামিল প্রকাশনী: মাকতাবাতুল হিজায পৃষ্ঠা: ১৭৬ মূদ্রিত মূল্য: ২৪০৳ বিক্রি মূল্য: ১২০৳ হার্ডকাভার। Review Credit 💕 ফাহমিদা আফরিন  পরকাল অনন্ত জীবনের পথে ফ্ল্যাপ থেকেঃ চার অক্ষরের এই ছোট্ট শব্দটির মাঝে লুকিয়ে আছে আমাদের সারাজীবনে অর্জিত কর্মের ফলাফল। প্রত্যেক জীবের মৃত্যু অনিবার্য। সুতরাং দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। বরং মৃত্যু পরবর্তী জীবনই আমাদের মূল ঠিকানা। সেই ঠিকানার নামই ‘পরকাল’। কিন্তু কীভাবে কাটবে আমাদের পরকাল! সুখে না দুঃখে! তা নির্ভর করে আমাদের ইহকালীন জীবন চরিতের ওপর। জীবনটাকে যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে ঢেলে সাজাতে পারি’ তাহলে পরকাল হবে সুখের। অন্যথায় তা হবে নিশ্চিতই অত্যন্ত দুঃখের... ‘পরকাল’ এর কথা বললেই বেশ কিছু বিষয় মাথায় আসে। যেমনঃ মৃত্যু, কবর, জান্নাত, জাহান্নাম, হাশর, পুলসিরাত, মহাপ্রলয়সহ নানাবিষয়। পাঠসজ্জাঃ প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল হাফি. এর হৃদয় নিংড়ানো বিভিন্ন বয়ান সংকলনের অনবদ্য গ্রন্থনা ❝ পরকাল❞। বইটিতে মূলত ছয়টি অধ্যায় রয়েছে এবং এই ছয়টি ...

মৃত্যু থেকে মহাপ্রলয়। book review ll bookpoint24

Image
  বই:-মৃত্যু থেকে মহাপ্রলয় ছবি-সাবিহা জান্নাত  মৃত্যু থেকে মহাপ্রলয় লেখক : ড. উমার সুলায়মান আল আশকার প্রকাশনী : রুহামা পাবলিকেশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ পৃষ্ঠা সংখ্যা: ৩২৪ আজকের অধিকাংশ মানুষই নিজেদের দুনিয়ার অবস্থানকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়—সে প্রচেষ্টায় বিভোর। ইহজীবনের মোহ-মায়ায় তারা ভুলে যায় পরম সত্য মৃত্যুর কথা। মৃত্যুর পরে যে কত কঠিন কঠিন ধাপ পাড়ি দিতে হবে, সে ব্যাপারে তারা বরাবরই গাফিল থাকে।  তাই তো পরকালের পাথেয় সংগ্রহে নেই তাদের সবিশেষ আগ্রহ-উদ্যম! সব সময় একটাই ফিকিরে মগ্ন তারা, দুনিয়া চাই দুনিয়া! বস্তুত, মৃত্যু ও তার পরবর্তী জীবনকে ভুলে থেকে অন্তরে দুনিয়াপ্রীতিকে স্থান দেওয়ার কারণেই মানুষ নানান অন্যায় ও পাপাচারে ডুবে থাকে।তো কী করছি!? আর কী করা উচিত?—মানুষের গাফিল হৃদয়ে এ অনুভূতি জাগাতে পারে মৃত্যুর স্মরণ ও মৃত্যুপরবর্তী জীবনের আলোচনা। আশা করি মৃত্যু, কবর, কিয়ামতের আলামত নিয়ে লিখিত ‘মৃত্যু থেকে মহাপ্রলয়’ বইটি পাঠককে তার আখের সম্পর্কে ভাবিয়ে তুলবে।

মরণ যখন আসবে : ড. আয়েয আল কারনী | Moron Jokhon Ashbe : Dr. Ayez Al Korni

Image
বই : মরণ যখন আসবে লেখক : ড. আয়েয আল-কারনী প্রকাশনী : তাদাব্বুর পাবলিকেশন বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম অনুবাদক : নাজমুল হক সাকিব পৃষ্ঠা : 200 ভাষা : বাংলা অন্তিম মুহূর্ত আমাদের পূর্বসূরিরা জীবনের অন্তিম মুহূর্ত বলতে সেই মুহূর্তটিকেই বোঝাতেন যা আমরা বর্তমানে অতিবাহিত করছি। কারণ, আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। প্রত্যেকের জন্যই একটি অন্তিম মুহূর্ত রয়েছে। আমাদের সবাইকেই সে মুহূর্তের সম্মুখীন হতে হবে। তারপর আল্লাহ আমাদের জীবনের সমাপ্তি টানবেন। আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। জগতের সকল রাজা ও প্রজা, নেতা ও অনুসারী, ধনী ও গরিব—সকলেই তার স্বাদ আস্বাদন করবে। সকলকেই সেই অনুভূতিটিকে বরণ করে নিতে হবে। কুরআন বলছে, هل تخش منهم من أحد أو تسمع لهم ركزا ‘তুমি কি অনুভব করো তাদের কোনো অস্তিত্ব কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?” এখানে আমরা তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনা করব— এক. কুরআনুল কারিমে মৃত্যুর আলোচনা। দুই. পবিত্র হাদিসে মৃত্যুর আলোচনা। তিন. মৃত্যু সম্পর্কে পূর্বসূরিদের মনোভাব ও মৃত্যু সম্পর্কে অচেতন লোকদের মানসিকতা। ১. সুরা মারইয়াম: ১৮ আমর ইবনুল আস রাযিয়াল্লাহু আনহুর নিকটে মৃ...

এক বই ড. বিলাল ফিলিপস | Ak - Dr. Bilal Phillips

Image
তাওহীদ কী? ইসলামে কেন তাওহীদ গুরুত্বপূর্ণ? প্রত্যেক জিনিশের বিপরীত কিছু আছে, তাওহীদের বিপরীত কী? শিরক? শিরকের ব্যাপারে কেন এত কড়াকড়ি? এর প্রকার-প্রকরণ কী? তাওহীদ গ্রহণ এবং শিরক বর্জনের ব্যাপারটা কেবল মানুষ আর জিনজাতির জন্য অবধারিত নিয়ম। ফিরিশতাদের জন্যেও নয়; কারণ, তাদেরকে শিরক করার অথবা আল্লাহর অবাধ্য হবার ক্ষমতাই দেওয়া হয়নি। বন্দেগি এবং হুকুম পালন ছাড়া তারা আর কিছু জানে না। জিন এবং মানুষকে আল্লাহর ইবাদত, দ্বিনের দাওয়াত, পরস্পর সৌহার্দ্য ও কল্যাণকামিতার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের জন্য ঘোষিত আছে পরকাল—জান্নাত-জাহান্নাম। অথচ তারা তাওহীদের বিপরীত কিছু করার শক্তি পেয়ে আল্লাহর অবাধ্য হয়, এমনকি আল্লাহর বশ্যতা স্বীকারকারী মুসলিমরাও আল্লাহর অস্তিত্বে নানান অসঙ্গতি প্রচলন ও বিশ্বাস ঘটিয়ে দেয়। দুষ্ট জিনেরা যতসব মিথ্যে এবং আজগুবি তথ্য এনে দেয় এবং ভণ্ডরা সেসব বলে মানুষের ভবিষ্যৎ বয়ান করে, ভাগ্য গণনা করে। ইত্যাদি বিষয়ে লিখিত হয়েছে বিখ্যাত গবেষক ও লেখক ড. বিলাল ফিলিপ্‌সের “এক” বইটি। এখানে তিনি জাদু-টোনা, ভাগ্য-গণনা, জিন ও শয়তানের জগৎ, জোতিষশাস্ত্র, রাশিচক্র প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন। ন...