রিভিউ | কাঠগড়া - লেখক সামসুল ইসলাম রুমি | Kathgora by Shamshul Islam Rumi
বইঃ কাঠগড়া লেখকঃ সামসুল ইসলাম রুমি জনরাঃ লিগ্যাল থ্রিলার প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী প্রথম প্রকাশঃ অমর একুশে বইমেলা ২০২৩ ব্যাক থেকে: ফিজি জুস কারখানায় লাগা ভয়াবহ এক আগুনে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক লোক। আহত হয়েছে আরও অনেকে। এদিকে এই আগুন অনেকের মনে ক্ষোভ জ্বেলে দিয়েছে, কেউ কেউ এই মানুষ পোড়া গন্ধেও খুঁজছে স্বার্থের তুষ্টি। কেউবা ব্যস্ত নিজের পিঠ বাঁচাতে। আর আইনজীবী শাহীনুর রায়হান ব্যস্ত এই ঘোলাটে কেস নিয়ে। কিছু অপরাধ দিনের আলোতে ঘটলেও ঘেরা থাকে অথৈ আঁধারে। সেসবের সমাধান হয় আদালতের গণ্ডিতে, কিংবা হয়ই না। কাঠগড়া তেমনই এক আখ্যান, যাতে উঠে এসেছে আদালত কক্ষের সমস্ত জঞ্জাল। পাঠ-প্রতিক্রিয়া : "চিঠি এলো জেলখানাতে অনেক দিন পর হায়রে অনেক দিন পর" সালমান শাহ'র কান্নাজড়ানো এই গানটা নিশ্চয় সবাই শুনেছেন? জেলখানায় বসে গানটা গেয়েছিলেন উনি। তা বাংলাদেশ এর আইন ব্যাবস্থায় আপনাকে কোনো দোষে দোষী সাব্যস্ত করার আগে ও পরে একটা আনুষ্ঠানিকতার মাঝ দিয়ে যেতে হয়।যার নাম হলো আদালত! আদালতের মারপ্যাঁচ বড্ড কঠিন। এখানে চাইলেই জীবিত আপনাকে সঠিক প্রমানাদির মাধ্যমে মৃত ঘোষণা করে দেওয়া যেতে পারে।আবা...